*গাইবান্ধায় বাল্যবিবাহ রোধে সচেতনতা বৃদ্ধি ও কঠোর নজরদারির দাবি*
মোঃ রেজাদুল ইসলাম রেজা,স্টাফ রিপোর্টার গাইবান্ধা:সমাজ থেকে বাল্যবিবাহ নির্মূলে সচেতনতা বৃদ্ধি ও প্রশাসনের কঠোর নজরদারির দাবি জানিয়েছেন গাইবান্ধার সচেতন মহল।
স্থানীয়দের মতে, ১২ থেকে ১৬ বছর বয়সেই মেয়েদের বিয়ে দেওয়ার প্রবণতা এখনো রয়ে গেছে জেলার বিভিন্ন এলাকায়। এতে একদিকে মেয়েদের শিক্ষাজীবন বাধাগ্রস্ত হচ্ছে, অন্যদিকে বাড়ছে স্বাস্থ্যঝুঁকি ও পারিবারিক সমস্যা।
সম্প্রতি বিভিন্ন এলাকায় গোপনে বাল্যবিবাহের চেষ্টা চলছে বলে অভিযোগ উঠেছে। তবে প্রশাসনের তৎপরতায় কয়েকটি বিয়ে বন্ধ করা সম্ভব হয়েছে।
স্থানীয় জনপ্রতিনিধি ও শিক্ষকদের মতে, শুধু আইনি পদক্ষেপে বাল্যবিবাহ পুরোপুরি বন্ধ করা কঠিন। এর জন্য পরিবারগুলোকে আগে সচেতন করতে হবে।
এ বিষয়ে এক শিক্ষক বলেন, “মেয়েদের শিক্ষার সুযোগ নিশ্চিত করতে পারলে বাল্যবিবাহ অনেকাংশে কমে যাবে।”
স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, বাল্যবিবাহের খবর পেলেই দ্রুত ব্যবস্থা নেওয়া হবে এবং দায়ীদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে।
সচেতন মহলের দাবি, সামাজিক আন্দোলন ও পরিবারভিত্তিক সচেতনতার মাধ্যমেই কেবল বাল্যবিবাহমুক্ত সমাজ গঠন সম্ভব।
মতামত