ঢাকা    সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় অবসরপ্রাপ্ত সেনা সদস্য ল্যান্স কর্পোরাল লুৎফর রহমানকে ছুরিকাঘাতে আহত

মোঃ আশরাফুল ইসলাম আকন্দ,স্টাফ রিপোর্টার :গোবিন্দগঞ্জ উপজেলায় অবসরপ্রাপ্ত সেনা সদস্য  ছুরিকাঘাতে আহত এবং দেড় লাখ টাকা ছিনতাই করার প্রতিবাদে জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৬ মে) দুপুরে গোবিন্দগঞ্জ পৌরশহরের প্রধানপাড়াস্থ অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যাণ ঐক্য পরিষদ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের সভাপতি অবসরপ্রাপ্ত সার্জেন্ট আবু রায়হান মণ্ডল। এসময় উপস্থিত ছিলেন ভুক্তভোগীর ছেলে সাজ্জাতুল বারী, সংগঠনের সাধারণ সম্পাদক আ. রাজ্জাক, সার্জেন্ট সাইফুল ইসলাম, সার্জেন্ট আব্দুল হামিদ ও ওয়ারেন্ট অফিসার মশিউর রহমান।

সংবাদ সম্মেলনে এ ঘটনায় জড়িতদের গ্রেফতারের আহ্বান জানানোর পাশাপাশি ধারাবাহিক কর্মসূচি ঘোষণা করা হয়। কর্মসূচির মধ্যে রয়েছে-  ৩২, গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনের সাংসদের সাথে সাক্ষাত, জেলা পুলিশ সুপারের সাথে সাক্ষাত ও ২০ মে ঢাকাস্থ জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও সংবাদ সম্মেলন।

থানায় দেওয়া লিখিত এজাহার সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার (১৪ মে) উপজেলার রাজাহার ইউপির বানেশ্বর বাজার জামে মসজিদ থেকে আছরের নামাজ শেষে বের হন রাজাহার জিনাউত গ্রামের মৃত ইউনুছ আলীর ছেলে অবসরপ্রাপ্ত ল্যান্স কর্পোরাল লুৎফর রহমান। এর পর একই ইউপির নিচকিন চাপড়েরর আকবর আলী, আলী আনছার, রাসেল, রোমান, রাজাহার জিনাউত গ্রামের আ. রহমান, সোলাইমান আলী, ফরিদুল গংরা তাকে এলোপাথারি মারধর শুরু করে এবং এক পর্যায়ে মাথায় ছুরিকাঘাতে গুরুতর জখম করে। এসময় তার কাছে থাকা প্রায় দেড় লক্ষাধিক টাকা চুরি করে। পরে বাজারের লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়। বর্তমান তিনি বগুড়া সিএইচএম-এ চিকিৎসাধীন।

বিষয়টিতে গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ মোজাম্মেল হক জানান ঘটনা তদন্ত চলমান।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় অবসরপ্রাপ্ত সেনা সদস্য ল্যান্স কর্পোরাল লুৎফর রহমানকে ছুরিকাঘাতে আহত

প্রকাশের তারিখ : ১৭ মে ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x