জনগণের রায়ের অপেক্ষায় হ্নীলা ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী জহুর আলম চৌধুরী
কক্সবাজারের টেকনাফ উপজেলার ২নং হ্নীলা ইউনিয়নের মোচনী পাড়ার পরিচিত মুখ ও সমাজসেবক জহুর আলম চৌধুরীকে ঘিরে চেয়ারম্যান প্রার্থী হিসেবে জনমনে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে। স্থানীয় বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রাখার কারণে সাধারণ মানুষের মাঝে তার গ্রহণযোগ্যতা দিন দিন বৃদ্ধি পাচ্ছে।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, এলাকার উন্নয়ন, জনগণের সমস্যা সমাধান এবং তরুণ সমাজকে ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে দীর্ঘদিন ধরে কাজ করে আসছেন তিনি। ফলে আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে অনেকেই তাকে চেয়ারম্যান পদে দেখতে আগ্রহ প্রকাশ করছেন।
এলাকাবাসীর মতে, একজন সৎ, যোগ্য ও জনবান্ধব নেতৃত্ব হ্নীলা ইউনিয়নের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তারা মনে করেন, জহুর আলম চৌধুরী নির্বাচনে অংশগ্রহণ করলে জনগণের ব্যাপক সমর্থন লাভ করবেন।
যদিও এখনো আনুষ্ঠানিকভাবে নির্বাচনের ঘোষণা দেননি তিনি, তবুও স্থানীয় রাজনৈতিক অঙ্গন ও সাধারণ মানুষের আলোচনায় সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে এগিয়ে রয়েছেন জহুর আলম চৌধুরী। এখন শুধু জনগণের রায়ের অপেক্ষা।
মতামত