পৌরবাসীর সেবায় এগিয়ে আসতে চান বিএনপি নেতা সাইফুল ইসলাম ডালিম
আল আমিন জয়পুরহাট প্রতিনিধি :-জয়পুরহাটের পাঁচবিবি উপজেলা বিএনপির সংগ্রামী সভাপতি আলহাজ্ব মোঃ সাইফুল ইসলাম ডালিম দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা, তৃণমূল নেতৃত্ব এবং দলীয় আনুগত্যের মাধ্যমে আজকের অবস্থানে পৌঁছেছেন। ছাত্রজীবন থেকেই তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান প্রতিষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হন।
জন্ম ও রাজনৈতিক সূচনা
সাইফুল ইসলাম ডালিম জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার ধরঞ্জী ইউনিয়নের সীমান্তবর্তী ২ নম্বর ওয়ার্ডের নন্দইল গ্রামে জন্মগ্রহণ করেন। ১৯৮৭ সালে তিনি সক্রিয়ভাবে বিএনপির রাজনীতিতে যুক্ত হন এবং একই বছর নিজ এলাকার ২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতির দায়িত্ব লাভ করেন। দলীয় পতাকা হাতে নিয়ে তৃণমূল রাজনীতির পথচলা শুরু হয় সেখান থেকেই।
সাংগঠনিক নেতৃত্বে উত্থান
১৯৯২ সালে ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। রাজনৈতিক প্রজ্ঞা, সংগঠন দক্ষতা এবং দলের প্রতি নিষ্ঠার কারণে একই বছর তৃণমূল নেতাকর্মীদের সমর্থনে ইউনিয়ন বিএনপির সভাপতি নির্বাচিত হন। পরবর্তীতে উপজেলা বিএনপির প্রচার সম্পাদকের দায়িত্ব গ্রহণ করেন।
ব্যবসায়িক কারণে নব্বইয়ের দশকে তিনি পাঁচবিবি পৌর শহরে বসবাস শুরু করেন। ১৯৯৩ সাল থেকে ২০১১ সাল পর্যন্ত তিনি—পৌর বিএনপির ২ নম্বর ওয়ার্ড সভাপতি পৌর কৃষকদলের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে স্থানীয় রাজনীতিতে শক্ত অবস্থান তৈরি করেন।
উপজেলা পর্যায়ে নেতৃত্ব
২০১১ সালে পাঁচবিবি থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক নির্বাচিত হন তিনি। পরবর্তীতে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এবং জেলা বিএনপির সহ-সভাপতি হিসেবে ২০২২ সাল পর্যন্ত সফলভাবে দায়িত্ব পালন করেন।
২০২২–২৩ সালে উপজেলা বিএনপির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালনকালে তিনি সংগঠনকে শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তার নেতৃত্বে তৃণমূল নেতাকর্মীদের উপস্থিতিতে—
৭২টি ওয়ার্ড কমিটি
৮টি ইউনিয়ন কমিটি
গঠন করা হয়।
২০২৩ সালে ৮টি ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকদের প্রত্যক্ষ ভোটে অনুষ্ঠিত সম্মেলনের মাধ্যমে তিনি পাঁচবিবি উপজেলা বিএনপির সভাপতি নির্বাচিত হন।
রাজনৈতিক সংগ্রাম ও ত্যাগ দীর্ঘ রাজনৈতিক জীবনে নানা মামলা, হামলা ও রাজনৈতিক প্রতিকূলতার মুখোমুখি হতে হয়েছে তাকে। ব্যবসা-বাণিজ্য বন্ধ রেখে বাসা ছাড়তে হয়েছে এবং পলাতক জীবনযাপনও করতে হয়েছে। তবুও দলের কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচি বাস্তবায়নে রাজপথে সক্রিয় ছিলেন তিনি এবং নেতাকর্মীদের ঐক্যবদ্ধ রেখে আন্দোলন-সংগ্রাম পরিচালনা করেন।
ভবিষ্যৎ রাজনৈতিক লক্ষ্য ওয়ার্ড পর্যায়ের রাজনীতি থেকে উঠে আসা সাইফুল ইসলাম ডালিম বর্তমানে উপজেলা বিএনপির নেতৃত্ব দিচ্ছেন। তিনি আগামী দিনে পাঁচবিবি পৌরসভার মেয়র পদে নির্বাচন করার আগ্রহ প্রকাশ করেছেন। দীর্ঘদিন ধরে সামাজিক, সাংস্কৃতিক, ধর্মীয় ও সেবামূলক কর্মকাণ্ডের মাধ্যমে পৌরবাসীর পাশে থাকার চেষ্টা করে যাচ্ছেন।
পৌরবাসীর দোয়া, আশীর্বাদ ও সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেছেন তিনি।
মতামত