ঢাকা    সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

বক্তব্য বিকৃত করে অপপ্রচার চালানো হচ্ছে -------এনামুল হক জনগণের অধিকার নিয়ে কথা বলায় বিভ্রান্তি ছড়ানোর অভিযোগ, এআই প্রযুক্তি ব্যবহারের দাবী

বক্তব্য বিকৃত করে অপপ্রচার চালানো হচ্ছে     -------এনামুল হক

জনগণের অধিকার নিয়ে কথা বলায় বিভ্রান্তি ছড়ানোর অভিযোগ, এআই প্রযুক্তি ব্যবহারের দাবী

মোঃ আবদুল্লাহ (আল্-মামুন):সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি বক্তব্যকে কেন্দ্র করে সৃষ্ট আলোচনার বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা দিয়েছেন কক্সবাজার জেলা বিএনপির সহ-সভাপতি ও চকরিয়া উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক । তিনি অভিযোগ করেছেন, জনগণের অধিকার ও সম্মান রক্ষায় দেওয়া বক্তব্যকে একটি মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিকৃত করে অপপ্রচার চালাচ্ছে ।

মঙ্গলবার (১২ মে) রাত ৮টার দিকে নিজের ফেসবুক ওয়ালে প্রকাশিত এক বিবৃতিতে তিনি এ প্রতিক্রিয়া জানান । বিবৃতিতে তিনি উল্লেখ করেন, গত ১০ মে আজিজনগর চেয়ারম্যান লেকে আয়োজিত চকরিয়া, পেকুয়া, পৌরসভা ও মাতামুহুরী সাংগঠনিক উপজেলা বিএনপির যৌথ পিকনিকে দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন । সেখানে জনগণের অধিকার, প্রশাসনিক সেবার মান এবং সাধারণ মানুষের ভোগান্তির বিষয়ে বক্তব্য দিতে গিয়ে প্রশাসনের কিছু দায়িত্বহীন আচরণের সমালোচনা করা হয় ।

তিনি বলেন, জনগণের প্রতিনিধি হিসেবে সাধারণ মানুষের অধিকার আদায়ে কথা বলা কোনো অপরাধ নয় । কোনো প্রশাসনিক কর্মকর্তা জনগণকে হয়রানি করলে বা দায়িত্ব পালনে ব্যর্থ হলে তার সমালোচনা করাও গণতান্ত্রিক অধিকারের অংশ ।

এনামুল হক আরও দাবি করেন, একটি কুচক্রী মহল আধুনিক প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে বিভ্রান্তিকর ভিডিও ও বিকৃত বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে রাজনৈতিক ফায়দা হাসিলের চেষ্টা করছে । তাঁর ভাষ্য অনুযায়ী, দীর্ঘদিন ধরে প্রশাসনের কিছু অসাধু চক্র সাধারণ মানুষের সঙ্গে বৈষম্যমূলক আচরণ করে আসছে এবং এখন সচেতন জনগণ সেই পরিস্থিতির বিরুদ্ধে সোচ্চার হয়ে উঠেছে ।

বিবৃতিতে তিনি বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) জনগণের ভোট, ভালোবাসা ও আস্থার শক্তিতে রাজনীতি করে । দলটি সবসময় জনগণের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা এবং গণতান্ত্রিক মূল্যবোধ রক্ষায় কাজ করে যাচ্ছে । চকরিয়ার রাজনৈতিক বাস্তবতা তুলে ধরে তিনি বলেন, সালাহউদ্দিন আহমদ-এর নেতৃত্বে বিএনপির সাংগঠনিক অবস্থান শক্তিশালী হওয়ায় রাজনৈতিকভাবে ব্যর্থ একটি মহল অপপ্রচার ও ষড়যন্ত্রের পথ বেছে নিয়েছে ।

বিবৃতির শেষাংশে তিনি বলেন,জনগণই আমার শক্তি, জনগণই আমার বিশ্বাস ও আস্থা । চকরিয়ার মাটিতে কোনো ষড়যন্ত্র সফল হবে না, ইনশাআল্লাহ ।

এ বিষয়ে জানতে চাইলে চকরিয়া থানার  ওসি মনির হোসেন বলেন, ওসি হিসেবে আমার সাথে তাঁহার সঙ্গে ভালো সম্পর্ক, পেশাগত ও সৌহার্দ্যপূর্ণ । এখন পর্যন্ত তিনি কোনো রকম অনৈতিক তদবির করেননি । বৈধ কোনো বিষয়ে সহযোগিতা চাওয়া হলে পুলিশ প্রয়োজনীয় সহায়তা প্রদান করেন ।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

বক্তব্য বিকৃত করে অপপ্রচার চালানো হচ্ছে -------এনামুল হক জনগণের অধিকার নিয়ে কথা বলায় বিভ্রান্তি ছড়ানোর অভিযোগ, এআই প্রযুক্তি ব্যবহারের দাবী

প্রকাশের তারিখ : ১৪ মে ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x