ঢাকা    সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

টাঙ্গাইলে একমাসের শিশুকে নিয়মিত টিকার পরিবর্তে কুকুরের ভ্যাকসিন প্রয়োগ

মোঃ মোজাফর আলী,টাঙ্গাইল জেলা প্রতিনিধিঃ টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একমাস বয়সী শিশুকে  নিয়মিত টিকার পরিবর্তে জলাতঙ্ক প্রতিরোধী র‍্যাবিক্স টিকা প্রয়োগের ঘটনা ঘটেছে। । এ নিয়ে শিশুটির পরিবার ক্ষোভ প্রকাশ করেছে এবং দাবি জানিয়েছে দায়ীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির।

আজ বুধবার দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে। শিশুটির পরিবার জানায়, নিয়মিত টিকা দিতে তারা হাসপাতালে যান। ভ্যাকসিন প্রয়োগের দায়িত্বে ছিলেন স্বাস্থ্য পরিদর্শক নুরুল ইসলাম নুরু। তবে তিনি উপস্থিত না থাকায় পিআরএলে থাকা স্বাস্থ্য পরিদর্শক মোহাম্মদ কাইয়ুমকে ডেকে আনা হয়। পরে তিনি শিশুটিকে ভুল টিকা দেন।

শিশুটির মা মৌ দাবি করেন, ভুল টিকা প্রয়োগের পর তাদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করা হয়েছে। তার ভাষ্য, টিকা দেওয়ার পর শিশুটি ক্রমেই নিস্তেজ হয়ে পড়ছে। এ ঘটনায় স্বাস্থ্য কর্মকর্তাদের গাফিলতিকেই দায়ী করছেন তারা। অভিযুক্ত স্বাস্থ্য পরিদর্শক মোহাম্মদ কাইয়ুম ভুলের কথা স্বীকার করে দুঃখ প্রকাশ করেছেন। তিনি উল্লেখ করেন, ভুলবশত এ ঘটনা ঘটেছে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. লুৎফর রহমান আজাদও ঘটনাটিকে অনাকাঙ্ক্ষিত ভুল হিসেবে উল্লেখ করেছেন। তিনি জানান, আরও সতর্ক হওয়া প্রয়োজন ছিল। তবে বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী এ টিকায় শিশুটির বড় ধরনের ক্ষতির আশঙ্কা নেই। তারপরও শিশুটির পরিবারের সদস্যদের নিয়মিত যোগাযোগ রাখতে বলা হয়েছে।

টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. এফ এম মাহবুবুল আলম জানিয়েছেন, ঘটনার পরপরই শিশু বিশেষজ্ঞ চিকিৎসকদের সঙ্গে পরামর্শ করা হয়েছে। ভুলবশত দেওয়া টিকাটি শিশুর জন্য ঝুঁকিপূর্ণ হওয়ার সম্ভাবনা কম।এরপরও শিশুটিকে সার্বক্ষণিক পর্যবেক্ষণে রাখা হয়েছে। বাচ্চাটির পরিবারের সাথে সার্ক্ষণিক যোগাযোগ করা হচ্ছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

টাঙ্গাইলে একমাসের শিশুকে নিয়মিত টিকার পরিবর্তে কুকুরের ভ্যাকসিন প্রয়োগ

প্রকাশের তারিখ : ১৪ মে ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x