ঢাকা    সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

ঢাকার নবাবগঞ্জে সোনালী ধান ঘরে তুলতে ব্যস্ত কৃষক, ঝড় বৃষ্টি আর জোয়ারের পানিতে অনেক কৃষকেরই স্বপ্ন ভঙ্গ

মো ইয়াকুব আলী তালুকদার, স্টাফ রিপোর্টার:কৃষকের অক্লান্ত পরিশ্রম আর দীর্ঘ দিনের স্বপ্ন সোনালী ফসল ঘরে তোলায় ব্যস্ত কৃষক। হঠাৎ করেই ঝড় বৃষ্টিতে নষ্ট হয়ে যেতে পারে এবং ইছামতী নদীর পানির জোয়ারে তলিয়ে যেতে পারে কৃষকের সোনালী ফসল ধান। সেই ভয় আর আতঙ্কে পানির মধ্যে কৃষক ব্যস্ত হয়ে পড়েছে ধান কাঁটার কাজে। 

আজ বুধবার (১৩ মে) ঢাকার নবাবগঞ্জের বিভিন্ন এলাকায় সরে জমিনে গিয়ে দেখা যায় কৃষক তার ফসল ঘরে তোলার জন্য ব্যস্ত হয়ে পড়েছে। প্রতিদিন আকাশে মেঘ, ঘনঘন বৃষ্টি, সেই সাথে দমকা হাওয়া বা ঝড়ো বাতাস, মেঘের প্রচন্ড গর্জন, নদীর পানির জোয়ারে তলিয়ে অসংখ্য কৃষকের ধান নষ্ট হয়ে গেছে। পানিতে তলিয়ে ধানে চারা গজিয়ে উঠেছে। কৃষকের অর্জিত ফসল নষ্ট হওয়ায় মাথায় হাত। স্বপ্নের ফসল আজ পানিতে নষ্ট। 

নবাবগঞ্জের ফসলী জমি গুলো বিল অঞ্চল হওয়ার কারণে ইতিমধ্যে জমিতে জোয়ারের পানি উঠেছে, অনেক জমির ধান ঝড়ো বাতাসে পড়ে গিয়েছে।  কোন কোন জমিতে হাঁটুপানি পর্যন্ত উপরে উঠেছে। অনেক কৃষকের জমির ধান অনেকটা নষ্ট হয়ে গেছে। প্রতিদিন ঝড় বৃষ্টি হচ্চে। ভয় আর আতঙ্কে কৃষক দিশেহারা। শেষ পর্যন্ত কি ভালোভাবে তার ফসল ঘরে তুলতে পারবে! অসংখ্য কৃষক সৃষ্টিকর্তা আল্লাহর নিকট দোয়া করছেন যেন ভালোভাবে তার ফসল ঘরে তুলতে পারেন। কিন্তু শেষ মুহূর্তে এসেও অসংখ্য কৃষক তার জমির ধান ঘরে তুলতে ব্যর্থ।  বাংলার মাঠে সোনালী ফসল, আনন্দে ঘরে তুলতে ব্যস্ত কৃষক, কিন্তু সেই আনন্দ সেই হাসি নেই আর কৃষকের মনে। পানিতে নষ্ট হয়ে যাওয়া তার সোনালী ফসল হারিয়ে দিশেহারা, অবাক চাহনি আর চোখে দেখা ছাড়া আর কিছুই করার নেই তার।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

ঢাকার নবাবগঞ্জে সোনালী ধান ঘরে তুলতে ব্যস্ত কৃষক, ঝড় বৃষ্টি আর জোয়ারের পানিতে অনেক কৃষকেরই স্বপ্ন ভঙ্গ

প্রকাশের তারিখ : ১৩ মে ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x