লালমাইয়ে যুক্তিখোলা মাদ্রাসা ছাত্রী ধর্ষণের চেষ্টাকারীর দ্রুত বিচারের দাবীতে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন
(লালমাই প্রতিনিধি) লালমাই উপজেলার বেলঘর দক্ষিণ ইউনিয়নের যুক্তিখোলা ফাজিল ডিগ্রী মাদ্রাসার সপ্তম শ্রেণীর ছাত্রী, মোসাম্মৎ সুরাইয়া আক্তার কে ধর্ষনের চেষ্টাকারী এনায়েতের দ্রুত বিচার করে শাস্তির ব্যবস্থা করণের দাবিতে বিক্ষোভ সমাবেশ এবং মানববন্ধন। অনুষ্ঠিত হয়।
গতকাল ১০/০৫/২০২৬ এই তারিখে যুক্তিখোলা বাজারের বিকাশ দোকানদার মোহাম্মদ এনায়েত যুক্তিখোলা ফাজিল ডিগ্রী মাদ্রাসার সপ্তম শ্রেণীর ছাত্রী সুরাইয়া আক্তার কে আসামীর যুক্তিখোলা বাজারে দোকানের ভিতর আটকিয়ে ধষনের চেষ্টা করেন। স্থানীয় লোকজন এবং মাদ্রাসার ছাত্ররা বিষয়টি জানার পর ভিকটিম সুরাইয়া আক্তারকে উদ্ধার করেন।মাদ্রাসার ছাত্র এবং অত্র এলাকার লোকজন প্রতিবাদ মিছিল, রাস্তার অবরোধ করে,টয়ার জ্বালিয়ে প্রতিবাদে করেন। লালমাই অফিসার ইনচার্জ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।আসামিকে দ্রুত গ্রেফতারের আশ্বাস দেন।
বিক্রম সরেয়া আক্তারকে উদ্ধার করে থানা নিয়ে আসেন। যুক্তিখোলা ফাজিল ডিগ্রী মাদ্রাসার ছাত্র সংসদ এবং স্থানীয় লোকজন ২৪ ঘন্টার মধ্যে আসামি গ্রেপ্তার না করলেই অদ্য বিক্ষোভ মিছিল এবং মানববন্ধন করার ঘোষণা দেন । লালমাই থানার অফিসার ইনচার্জ রাত ২:৩০ মিনিটের সময় আসামী কে গ্রেপ্তার করেন।আজকে যুক্তিখোলা ফাজিল ডিগ্রী মাদ্রাসা, চলন কলেজ, পার্শ্ববর্তী বাঙ্গোড্ডা বাদশা মিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়,বাঙ্গডডা মাদ্রাসা,যুক্তিখোলা উচ্চ বিদ্যালয়, যুক্তিখোলা প্রাথমিক বিদ্যালয়,যুক্তি হলো যাত্রী ছাউনির সামনে একত্রিত হয়ে আসামিকে দ্রুত বিচার করে শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল শুরু করেন।
বিক্ষোভ মিছিল শেষে যুক্তিগখোলা বাজার যাত্রী ছাউনির সামনে মানববন্ধন করেন। উক্ত মানববন্ধনে যুক্তিখোলা ফাজিল ডিগ্রী মাদ্রাসার সভাপতি এডভোকেট আব্দুল মোতালেব মজুমদার উপস্থিত হয়ে আসামিকে দ্রুত বিচারের আওতায় এনে দ্রুত বিচারের আশ্বাস দেন।ছাত্র-ছাত্রীগণকে দ্রুত ক্লাসে যোগদানের নির্দেশ দেন।যেহেতু বিষয়টি আইনি বিষয় এ বিষয়টি সভাপতি মহোদয় দেখবেন বলে আশ্বাস দেন। ছাত্রছাত্রীগণকে নতুন করে কর্মসূচি দিতে বারণ করেন।
অন্যান্য দের মধ্যে উপস্থিত ছিলেন, বেলঘর দক্ষিণের চেয়ারম্যান মোহাম্মদ লিয়াকত আলী ভূঁইয়া, বিএনপি বেলঘর দক্ষিণের সাংগঠনিক সম্পাদক মোর্শেদ আলম,যুক্তিখোলা মাদ্রাসার উপাধ্যক্ষ মোঃ মাইনুদ্দিন,স্থানীয় ওয়ার্ড মেম্বার আর্মি জামিল,সাবেক মেম্বার আর্মি ইব্রাহিম, গভর্নিং বডি সদস্য, মোঃ জামাল উদ্দিন, মোহাম্মদ আব্দুল মমিন, মাওলানা মহিউদ্দিন, ছাত্র সংসদের বিপি মোঃ নাইমুল ইসলাম। এলাকার গণ্যমান্য এবং বিভিন্ন শ্রেণী পেশার নেতৃবৃন্দ।
মতামত