ঢাকা    সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

বারহাট্টায় শিক্ষা প্রতিষ্ঠানে যৌন হয়রানি বন্ধে নীতিমালা বাস্তবায়নের দাবিতে মানববন্ধন

ওমর ফারুক আহম্মদ  (নেত্রকোনা) প্রতিনিধিঃনেত্রকোনার বারহাট্টায় সকল শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের জন্য যৌন সহিংসতামুক্ত নিরাপদ পরিবেশ নিশ্চিত করা এবং উচ্চ আদালতের নির্দেশনা অনুযায়ী যৌন হয়রানি বন্ধে নীতিমালা বাস্তবায়নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।বারহাট্টা ইউনিয়ন কমিউনিটি ফোরাম, ইয়ুথ গ্রুপ ও RWVL-B প্রকল্পের নারী ও কিশোরী সার্কেলের আয়োজনে আজ সোমবার (১১ মে, ২০২৬) সকালে বারহাট্টা প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।মানববন্ধনে অংশগ্রহণকারীরা ব্যানার ও ফেস্টুন হাতে নিয়ে শিক্ষাপ্রতিষ্ঠানে নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে মনিটরিং ব্যবস্থা জোরদারের দাবি জানান। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং বিপুল সংখ্যক নারী ও কিশোরী অংশ নেন।অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বারহাট্টা প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মুখলেছুর রহমান হীরা।মানববন্ধনে বক্তব্য রাখেন— নারী প্রগতি উন্নয়ন কর্মকর্তা মাজহারুল ইসলাম মাজু, বিআরডিবি চেয়ারম্যান ওয়ারেছ উদ্দিন, কমিউনিটি ফোরামের সদস্য কোকিলা আক্তার, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক তরিকুল ইসলাম, RWVL-B প্রকল্পের প্রজেক্ট ম্যানেজার দুর্গা রাণী সাহা, বারহাট্টা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আজিজুল হক ফারুক এবং বাংলাদেশ নারী প্রগতি সংঘের বারহাট্টা উপজেলা শাখা ব্যবস্থাপক সুরজিত ভৌমিক।বক্তারা বলেন, হাইকোর্টের স্পষ্ট নির্দেশনা থাকা সত্ত্বেও অনেক শিক্ষাপ্রতিষ্ঠানে এখনও যৌন হয়রানি বিরোধী কার্যকর কোনো সেল বা নীতিমালা নেই। এর ফলে প্রতিনিয়ত অনেক শিক্ষার্থী মানসিক ও শারীরিকভাবে লাঞ্ছিত হচ্ছে। তাই দ্রুত কার্যকর নীতিমালা বাস্তবায়নের দাবি জানান তারা।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

বারহাট্টায় শিক্ষা প্রতিষ্ঠানে যৌন হয়রানি বন্ধে নীতিমালা বাস্তবায়নের দাবিতে মানববন্ধন

প্রকাশের তারিখ : ১১ মে ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x