ঢাকা    সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

উখিয়ায় র‌্যাবের অভিযানে ৬ বছরের সাজাপ্রাপ্ত পলাতক মাদক মামলার আসামি গ্রেপ্তার

মোহাম্মদ হোসাইন, স্টাফ রিপোর্টার (টেকনাফ):কক্সবাজারের উখিয়ায় অভিযান চালিয়ে মাদক মামলায় ৬ বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১৫।

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১৫) জানায়, দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং দণ্ডপ্রাপ্ত পলাতক আসামিদের আইনের আওতায় আনতে র‌্যাব নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় গত ১০ মে ২০২৬ সন্ধ্যা ৬টা ২০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৫ এর সিপিসি-২ এর একটি আভিযানিক দল উখিয়া থানার পালংখালী ইউনিয়নের পালংখালী বাজার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।

অভিযানে মাদক মামলার দীর্ঘদিনের পলাতক ও ৬ বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত আসামি খাইরুল বশর প্রকাশ পুতিয়া (৩৫)-কে গ্রেপ্তার করা হয়। তিনি উখিয়ার পালংখালী ইউনিয়নের পুরান মোছার খোলা এলাকার কালু মিস্ত্রির বাড়ির বাসিন্দা। তার পিতার নাম নাজির হোসেন প্রকাশ কালু মিস্ত্রি এবং মাতার নাম আনোয়ারা বেগম।

র‌্যাব সূত্র জানায়, গ্রেপ্তারকৃত খাইরুল বশর চট্টগ্রাম মহানগরীর চান্দগাঁও থানার একটি মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামি। আদালতে সাজা ঘোষণার পর থেকে তিনি দীর্ঘদিন বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিলেন।

গ্রেপ্তারের পর তাকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

র‌্যাব জানিয়েছে, জনস্বার্থে অপরাধ দমন ও পলাতক আসামিদের গ্রেপ্তারে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

উখিয়ায় র‌্যাবের অভিযানে ৬ বছরের সাজাপ্রাপ্ত পলাতক মাদক মামলার আসামি গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ১১ মে ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x