ঢাকা    সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

বিশ্ব মা দিবস ২০২৬ উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

মো: মফিদুল ইসলাম সরকার: বিশ্ব মা দিবস ২০২৬ উপলক্ষে রাজধানীর খিলগাঁওয়ে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে জনতা সাংস্কৃতিক পরিষদ ও একটি স্বেচ্ছাসেবী সংস্থা। রবিবার (১০ মে) বিকেল ৫টায় খিলগাঁওয়ে সংস্থার কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রুখসানা আমিন সুরমা। তিনি মায়ের প্রতি সন্তানের দায়িত্ব, ভালোবাসা ও সম্মান প্রদর্শনের গুরুত্ব তুলে ধরে বক্তব্য রাখেন।

প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন কুমার ডি উজ্জ্বল। তিনি বলেন, সমাজে পারিবারিক মূল্যবোধ ও মানবিক চেতনা গড়ে তুলতে মায়েদের ভূমিকা অপরিসীম।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাদশা উদ্দিন মিন্টু। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, মা দিবসের তাৎপর্য তুলে ধরা, মায়ের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা প্রকাশ এবং সাংস্কৃতিক কর্মকাণ্ডের মাধ্যমে সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যেই এ আয়োজন করা হয়েছে।

আলোচনা সভার পাশাপাশি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে বক্তারা মায়ের প্রতি ভালোবাসা, সম্মান ও দায়িত্ববোধ জাগ্রত করার আহ্বান জানান। এসময় আরোও বক্তব্য রাখেন, জয়েন সেক্রেটারি  হিরা মনি, সাংবাদিক মোঃ মফিদুল ইসলাম সরকার, কাউসার হোসেন, মোঃ এমদাদ হোসেন খান প্রমুখ।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

বিশ্ব মা দিবস ২০২৬ উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ১১ মে ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x