উখিয়ার ফার্মেসী ব্যবসায়ী ইয়াবা সহ ঢাকায় আ*ট*ক
মোহাম্মদ হোসাইন, স্টাফ রিপোর্টার (টেকনাফ প্রতিনিধি:ঢাকায় ৪ হাজার ইয়াবাসহ আটক হলদিয়ার পাগলির বিল এলাকার ডালিম ও তার সহযোগী
কক্সবাজারের উখিয়া উপজেলার হলদিয়া পালং ইউনিয়নের পাগলির বিল এলাকার কথিত ইয়াবা কারবারি ডালিম ও তার এক সহযোগীকে ঢাকায় ইয়াবাসহ আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।
রোববার (১০ মে) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ঢাকা মেট্রো দক্ষিণ কার্যালয়ের সবুজবাগ সার্কেলের একটি বিশেষ অভিযানে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ৪ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।
আটককৃতরা হলেন উখিয়ার হলদিয়া পালং ইউনিয়নের পাগলির বিল এলাকার ডালিম এবং তার এক সহযোগী। আইনশৃঙ্খলা বাহিনীর দাবি, তারা দীর্ঘদিন ধরে কক্সবাজার থেকে ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় ইয়াবা সরবরাহের সঙ্গে জড়িত।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকার সবুজবাগ এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় সন্দেহভাজন দুই ব্যক্তিকে তল্লাশি করে তাদের কাছ থেকে ৪ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে তাদের গ্রেফতার দেখানো হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, সীমান্তবর্তী এলাকার কিছু চিহ্নিত মাদক কারবারি দীর্ঘদিন ধরে ইয়াবা ব্যবসার সঙ্গে জড়িত থাকলেও অনেকেই ধরাছোঁয়ার বাইরে রয়েছে। সাম্প্রতিক এই অভিযানে একজন কথিত ইয়াবা ডন আটক হওয়ায় এলাকায় ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন, আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ চলছে এবং তাদের সঙ্গে জড়িত অন্যদের শনাক্তে অভিযান অব্যাহত রয়েছে।
মতামত