শ্রীপুর পৌরসভার ২ নং ওয়ার্ডে পরিবর্তনের অঙ্গীকার: জনপ্রিয়তায় শীর্ষে সমাজসেবক রাহাত হাসান জুয়েল
গাজীপুর শ্রীপুর প্রতিনিধি : আল আমিন খান:- শ্রীপুর পৌরসভার ২ নং ওয়ার্ডে আধুনিক ও মানবিক সমাজ গঠনের প্রত্যয় নিয়ে সাধারণ মানুষের আস্থার প্রতীকে পরিণত হয়েছেন তরুণ সমাজসেবক রাহাত হাসান জুয়েল। শিক্ষা, সততা এবং জনসেবামূলক কর্মকাণ্ডের মাধ্যমে তিনি ইতোমধ্যেই ওয়ার্ডবাসীর হৃদয়ে বিশেষ জায়গা করে নিয়েছেন।
শিক্ষাগত যোগ্যতা ও পেশাদারিত্ব: ব্যক্তিজীবনে অত্যন্ত মেধাবী রাহাত হাসান জুয়েল শ্রীপুর ভাংনাহাটি রহমানিয়া কামিল মাদরাসা থেকে কামিল এবং শ্রীপুর সরকারি কলেজ থেকে স্নাতক সম্পন্ন করেন। এরপর দেশের স্বনামধন্য সাউথ এশিয়া ইউনিভার্সিটি থেকে মানব সম্পদ ব্যবস্থাপনা (HRM) বিষয়ে এমবিএ ডিগ্রি অর্জন করেন। বর্তমানে তিনি এলএলবি শেষ করে গাজীপুর জেলা জজ কোর্টে শিক্ষানবিশ আইনজীবী হিসেবে নিয়োজিত আছেন। তার এই উচ্চশিক্ষা ও মার্জিত আচরণ তাকে এলাকায় একজন রুচিশীল ও শিক্ষিত তরুণ নেতা হিসেবে প্রতিষ্ঠিত করেছে।
দৃশ্যমান উন্নয়ন ও মানবিক উদ্যোগ: ওয়ার্ডবাসীর কল্যানে জুয়েলের ভূমিকা চোখে পড়ার মতো। বিশেষ করে পৌরসভার হোল্ডিং ট্যাক্স কমানোর যৌক্তিক আন্দোলনে তার স
মতামত