ঢাকা    সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

ওয়ারিশ সনদে নাম থাকলেও পৈত্রিক সম্পত্তি থেকে বঞ্চিত শামীমা আক্তার, ঘুরছেন দ্বারে দ্বারে

মোঃ শিহাব উদ্দিন, গোপালগঞ্জ জেলা প্রতিনিধি:গোপালগঞ্জ সদর উপজেলার ৮নং লতিফপুর ইউনিয়নের ঘোষেরচর উত্তরপাড়া গ্রামের বাসিন্দা শামীমা আক্তার পৈত্রিক সম্পত্তির ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলেছেন। তিনি দাবি করেন, তার বাবা মৃত মোঃ মজিবর রহমান শেখের ওয়ারিশ সনদে তার নাম স্পষ্টভাবে উল্লেখ থাকলেও ভূমি অফিসের ভলিউম বইয়ে তার নাম না থাকায় তিনি দীর্ঘদিন ধরে হয়রানির শিকার হচ্ছেন।

জানা গেছে, মৃত মোঃ মজিবর রহমান শেখ, পিতা মৃত হাফিজ উদ্দিন শেখ, মৃত্যুকালে স্ত্রী, ছেলে ও মেয়েসহ একাধিক ওয়ারিশ রেখে যান। ইউনিয়ন পরিষদ থেকে ইস্যুকৃত ওয়ারিশ সনদে শামীমা আক্তারকে মৃত ব্যক্তির কন্যা হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। তবে সম্প্রতি পৈত্রিক সম্পত্তি সংক্রান্ত কাজে ভূমি অফিসে গেলে তিনি জানতে পারেন, সরকারি রেকর্ডের ভলিউম বইয়ে তার নাম অন্তর্ভুক্ত নেই।

এ ঘটনায় শামীমা আক্তার ক্ষোভ প্রকাশ করে বলেন, “ওয়ারিশ সনদে আমার নাম থাকা সত্ত্বেও কেন আমাকে বাদ দেওয়া হয়েছে, তা আমি জানি না। বিভিন্ন দপ্তরে ঘুরেও কোনো সমাধান পাচ্ছি না। আমি আমার ন্যায্য অধিকার চাই।”

স্থানীয়দের মতে, বিষয়টি দ্রুত তদন্ত করে প্রয়োজনীয় সংশোধনের মাধ্যমে প্রকৃত ওয়ারিশদের অধিকার নিশ্চিত করা উচিত। সচেতন মহল মনে করছেন, নারীদের পৈত্রিক সম্পত্তির অধিকার নিশ্চিত করতে প্রশাসনের আরও দায়িত্বশীল ভূমিকা প্রয়োজন।

এ বিষয়ে সংশ্লিষ্ট ভূমি অফিসের কর্মকর্তাদের বক্তব্য জানতে চেষ্টা করা হলেও তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

ওয়ারিশ সনদে নাম থাকলেও পৈত্রিক সম্পত্তি থেকে বঞ্চিত শামীমা আক্তার, ঘুরছেন দ্বারে দ্বারে

প্রকাশের তারিখ : ০৯ মে ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x