ঢাকা    সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

খান জাহান আলী থানা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতির মৃত্যুবার্ষিকী ও ১২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ষ্ট্যাফ রিপোর্টার,খুলনা নগরীর খান জাহান আলী থানা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মরহুম শেখ আনসার আলীর ষষ্ঠ মৃত্যুবার্ষিকী এবং প্রেসক্লাবের ১২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৭ মে) বেলা সাড়ে ১২টায় আলহাজ্ব গাফফার মোড়লের মৎস্য ঘেরে এ কর্মসূচি আয়োজন করা হয়।

প্রেসক্লাবের সভাপতি মোঃ মোশারফ হোসেনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শেখ আসলাম হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চ্যানেল এস সেভেনের চেয়ারম্যান ও দৈনিক ঢাকার সময় পত্রিকার প্রধান প্রকাশক ও সম্পাদক শেখ শাহীন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রেসক্লাবের উপদেষ্টা ও বিশিষ্ট শিল্পপতি আলহাজ্ব মোড়ল আব্দুল গফফার, আটরা শ্রীনাথ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহসিন বিশ্বাস এবং খুলনা বিভাগীয় ট্রাক শ্রমিক ইউনিয়নের বাদামতলা শাখার সভাপতি নুরুল হক নুরু।

এসময় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মোঃ মামুন মোল্লা, রেজাউল ইসলাম, আবু জাফর, হাফিজ উদ্দিন, রিমন হোসেন, রেজাউল করিম সবুজ, আলমগীর খান, আকাশ, রহমাতুল্লাহ সাথী, সাব্বির হোসেন আলিফ ও মুন্নি আক্তারসহ অন্যান্য সদস্যরা।

অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন সাংবাদিক রিমন হোসেন। পরে প্রতিষ্ঠাতা সভাপতি শেখ আনসার আলীর রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া করা হয়।

প্রধান অতিথি শেখ শাহীন তার বক্তব্যে বলেন, খান জাহান আলী থানা প্রেসক্লাব সাংবাদিকদের একটি আদর্শ ও ঐক্যবদ্ধ সংগঠন হিসেবে ইতোমধ্যে সুনাম অর্জন করেছে। ভবিষ্যতে সাংবাদিকদের কল্যাণে এই সংগঠন আরও কার্যকর ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন। তিনি প্রেসক্লাবের জন্য একটি স্থায়ী কল্যাণ তহবিল গঠনের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে বলেন, এ তহবিলের অর্থ সদস্যদের প্রয়োজনে ব্যয় করা হবে এবং তহবিল সমৃদ্ধ করতে তিনি সহযোগিতা অব্যাহত রাখবেন।

আলোচনা সভা শেষে শিরোমনি বাজার জামে মসজিদের খতিব মুফতি আব্দুল জব্বার দোয়া পরিচালনা করেন। অনুষ্ঠানে প্রতিষ্ঠাতা সভাপতির কর্মময় জীবনের বিভিন্ন দিক তুলে ধরা হয় এবং তার অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

খান জাহান আলী থানা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতির মৃত্যুবার্ষিকী ও ১২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

প্রকাশের তারিখ : ০৭ মে ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x