ঢাকা    সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

দিনাজপুর রেলস্টেশনে অবৈধ দখল উচ্ছেদ অভিযান

মোঃ সুমন রহমান স্বজন, দিনাজপুর জেলা প্রতিনিধি: দিনাজপুর রেলওয়ে স্টেশন এলাকায় অবৈধ দখল ও দোকান উচ্ছেদে বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। স্টেশনের জায়গা দখল করে গড়ে ওঠা বিভিন্ন অবৈধ দোকান অপসারণে ৪ মে ২০২৬, সোমবার সকালে এই অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন স্টেশন সুপারিনটেনডেন্ট এ.বি.এম জিয়াউল হক এবং দিনাজপুর জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ ফখরুল ইসলাম। এ সময় রেলওয়ে নিরাপত্তা বাহিনী, স্টেশনের কর্মকর্তা-কর্মচারী ও জিআরপি পুলিশের সদস্যরা সহযোগিতা করেন।

অভিযান চলাকালে স্টেশন গেট সংলগ্ন এলাকায় অবৈধভাবে গড়ে ওঠা দোকানগুলো উচ্ছেদ করা হয় এবং সংশ্লিষ্ট দোকানদারদের সতর্ক করা হয়।

অভিযান শেষে অটোচালকদের নিয়ে সচেতনতামূলক দিকনির্দেশনা দেন জিআরপি থানার ওসি। তিনি বলেন, গভীর রাতে আগত ট্রেনের যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করা জরুরি। বিশেষ করে রাত ৩টার পর স্টেশনে নামা যাত্রীদের ভোর হওয়া পর্যন্ত স্টেশন এলাকায় অবস্থান করতে উৎসাহিত করার আহ্বান জানান তিনি।

এছাড়াও, নির্জন স্থানে যাত্রী পরিবহন থেকে বিরত থাকা, ছিনতাই ঝুঁকি সম্পর্কে সতর্ক থাকা এবং কোনো অবস্থাতেই অতিরিক্ত ভাড়া আদায় না করার নির্দেশনা দেন। তিনি আরও জানান, যাত্রীদের জিম্মি করে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ পেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এবং বিষয়টি পুলিশের নজরদারিতে থাকবে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

দিনাজপুর রেলস্টেশনে অবৈধ দখল উচ্ছেদ অভিযান

প্রকাশের তারিখ : ০৫ মে ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x