ঢাকা    সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

পৃথক অভিযানে ইয়াবাসহ তরুণী আটক, টেকনাফে সক্রিয় সিন্ডিকেটের তথ্য প্রকাশ

নিজস্ব প্রতিবেদক:

দেশের বিভিন্ন স্থানে পরিচালিত পৃথক অভিযানে ইয়াবাসহ এক রোহিঙ্গা তরুণীকে আটক করেছে পুলিশ। একই সঙ্গে কক্সবাজারের টেকনাফে একটি সংঘবদ্ধ ইয়াবা সিন্ডিকেটের সক্রিয়তার তথ্য উঠে এসেছে।

পুলিশ সূত্রে জানা যায়, বরিশাল-ঢাকা মহাসড়কের কলসগ্রাম এলাকায় ভোরে অভিযান চালিয়ে ১ হাজার পিস ইয়াবাসহ জাহিদা বেগম (২০) নামে এক রোহিঙ্গা তরুণীকে আটক করা হয়। তিনি টেকনাফ উপজেলার নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা। ঢাকা থেকে পটুয়াখালীগামী একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে তাকে আটক করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

অন্যদিকে, টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের ওয়াব্রাং ও সুলিশপাড়া পয়েন্ট দিয়ে দীর্ঘদিন ধরে ইয়াবা ও মানবপাচার চালিয়ে আসছে ৮-১০ সদস্যের একটি সংঘবদ্ধ সিন্ডিকেট—এমন অভিযোগ পাওয়া গেছে।

বিশ্বস্ত সূত্রে জানা গেছে, ইয়াবা গডফাদার বার্মাইয়া রফিকের অবর্তমানে এই সিন্ডিকেট পরিচালনা করছে স্থানীয় কয়েকজন চিহ্নিত ব্যক্তি। এদের মধ্যে রয়েছে—হ্নীলা ওয়াব্রাং এলাকার ছৈয়াল নুরের ছেলে মুহাম্মদ ছলিম, সাইডপাড়া এলাকার নুরুল আলমের ছেলে আবছার, কবির হাজীর ছেলে হামিদ হোছন, আব্দুর রহমানের ছেলে জাফর আলম, বদি আলম (পিতা অজ্ঞাত), বার্মাইয়া রফিক প্রকাশ লালু, কালামিয়ার ছেলে সোনা মিয়া প্রকাশ সোনা ভাই, ছৈয়দ আলমের ছেলে আবুল কাশেম, হামিদ হোছন ও সাইফ সালামসহ ৮-১০ জনের একটি চক্র।

সূত্র জানায়, এই সিন্ডিকেট সীমান্তবর্তী এসব পয়েন্ট ব্যবহার করে নিয়মিত ইয়াবার চালান দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করছে। সম্প্রতি সিন্ডিকেটের সদস্য সাইফ সালাম ৪ হাজার পিস ইয়াবাসহ ঢাকায় ডিবি পুলিশের হাতে আটক হয়ে বর্তমানে গাজীপুর কারাগারে রয়েছেন।

এলাকাবাসীর অভিযোগ, চিহ্নিত এসব মাদক কারবারিদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা না নেওয়ায় এলাকায় ইয়াবা পাচার অব্যাহত রয়েছে। দ্রুত তাদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

পৃথক অভিযানে ইয়াবাসহ তরুণী আটক, টেকনাফে সক্রিয় সিন্ডিকেটের তথ্য প্রকাশ

প্রকাশের তারিখ : ০৫ মে ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x