ঢাকা    সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

দৈনিক বীর চট্টগ্রামমঞ্চ’র সুবর্ণজয়ন্তী উদযাপন

দৈনিক বীর চট্টগ্রামমঞ্চ’র সুবর্ণজয়ন্তী উদযাপন, শুভেচ্ছা জানিয়েছেন হাসান মেহেদী(আহমদ রেজা) , চট্টগ্রাম বিশেষ প্রতিনিধি :

দৈনিক বীর চট্টগ্রামমঞ্চ ২০০১ সালে দৈনিক হিসেবে যাত্রা শুরু করে। এর চার বছর আগে পত্রিকাটি সাপ্তাহিক হিসেবে প্রকাশিত হতো। সবমিলিয়ে ২৯ বছরের পথচলায় পত্রিকাটি আঞ্চলিক সাংবাদিকতায় একটি শক্ত অবস্থান তৈরি করেছে।

প্রতিষ্ঠালগ্ন থেকেই সম্পাদক সৈয়দ ওমর ফারুক এবং সহকারী সম্পাদক সৈয়দ কামরুল হাবীব সাহসী নেতৃত্বে পত্রিকাটিকে এগিয়ে নিয়ে গেছেন। তাঁদের দক্ষ দিকনির্দেশনায় নানা প্রতিকূলতা ও চ্যালেঞ্জ মোকাবিলা করেও পত্রিকাটি তার স্বকীয়তা অক্ষুণ্ণ রাখতে সক্ষম হয়েছে।

গত ২৩ এপ্রিল ২০২৬ পত্রিকাটি গৌরবের সুবর্ণজয়ন্তী উদযাপন করে, যা একটি আঞ্চলিক পত্রিকার জন্য নিঃসন্দেহে একটি বড় অর্জন। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বর্তমান ও সাবেক কর্মীদের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য।

অনুষ্ঠানের বিশেষ দিক ছিল পত্রিকার পুরনো কর্মীদের আন্তরিকভাবে স্মরণ ও সম্মাননা প্রদান। সম্পাদক ও সহকারী সম্পাদক তাঁদের সহকর্মীদের অবদান কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন, যা যে কোনো কর্মক্ষেত্রের জন্য বিরল ও অনুকরণীয় দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হয়েছে।

লতিফা সিদ্দিকী ডিগ্রি কলেজের লেকচারার,একজন সফল কবি লেখক ও সাবেক গণমাধ্যমকর্মী হাসান মেহেদী এ উপলক্ষে বলেন, “দৈনিক বীর চট্টগ্রামমঞ্চ-এর এই দীর্ঘ পথচলা সত্যিই প্রশংসনীয়। সুবর্ণজয়ন্তীর এই আয়োজনে পুরনো কর্মীদের সম্মান জানানো আমাকে বিশেষভাবে বিমোহিত করেছে। এটি একটি অনন্য উদ্যোগ।” তিনি পত্রিকাটির ২৫ বছর পূর্তিতে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

তিনি আরও বলেন, এই আয়োজনের অংশ হতে পেরে তিনি গর্বিত এবং ভবিষ্যতে পত্রিকাটির আরও সাফল্য কামনা করেন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

দৈনিক বীর চট্টগ্রামমঞ্চ’র সুবর্ণজয়ন্তী উদযাপন

প্রকাশের তারিখ : ০৩ মে ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x