ঢাকা    সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের সহ-সভাপতি হলেন ফরিদগঞ্জের আবুল কাশেম রিয়াদ

এমতেয়াজ পাটওয়ারী ফরহাদ চাঁদপুর : চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার কৃতি সন্তান ও রাজপথের পরীক্ষিত ছাত্রনেতা আবুল কাশেম রিয়াদ ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের নবঘোষিত কমিটিতে সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন। (২ মে শনিবার)  বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদ কর্তৃক অনুমোদিত এক বিজ্ঞপ্তিতে এই নতুন কমিটি প্রকাশ করা হয়।

​আবুল কাশেম রিয়াদ ফরিদগঞ্জ উপজেলার ৭নং পাইকপাড়া উত্তর ইউনিয়নের এক মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি ছাত্ররাজনীতির দীর্ঘ পথ পরিক্রমায় এর আগে সরকারি বাঙলা কলেজ ছাত্রদলের সহ-সভাপতি হিসেবে অত্যন্ত দক্ষতা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেছেন। রাজপথের সাহসী এই নেতা তৃণমূল থেকে ধাপে ধাপে নিজের মেধা ও শ্রমের মাধ্যমে বর্তমান অবস্থানে উঠে এসেছেন।

​তার এই নতুন দায়িত্ব প্রাপ্তির খবর ফরিদগঞ্জে পৌঁছালে স্থানীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দেয়। এলাকাবাসীর মতে, রিয়াদের মতো পরিশ্রমী এবং ত্যাগী নেতার এই মূল্যায়ন তৃণমূলের কর্মীদের আরও উজ্জীবিত করবে।

​আবুল কাশেম রিয়াদ বলেন, আমাকে এই গুরুত্বপূর্ণ দায়িত্ব প্রদান করায় আমি কেন্দ্রীয় সংসদের সভাপতি ও সাধারণ সম্পাদকের প্রতি কৃতজ্ঞ। যে তারা আমার ওপর আস্থা রেখেছেন। বাংলা কলেজ ছাত্রদলের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আমি ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলকে আরও সুসংগঠিত করতে সচেষ্ট থাকব। বিএনপি চেয়ারম্যান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের হাতকে শক্তিশালী করাই আমার প্রধান লক্ষ্য।"

​এদিকে তার এই সাফল্যে অভিনন্দন জানিয়েছেন ফরিদগঞ্জ উপজেলার বিভিন্ন স্তরের রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ। শুভেচ্ছা বার্তায় তারা রিয়াদের উজ্জ্বল ভবিষ্যৎ ও রাজনৈতিক সাফল্য কামনা করেছেন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের সহ-সভাপতি হলেন ফরিদগঞ্জের আবুল কাশেম রিয়াদ

প্রকাশের তারিখ : ০৩ মে ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x