ঢাকা    সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

চকরিয়ায় অপহৃত মাদ্রাসাছাত্রী উদ্ধার, নারী পাচার চক্রের সদস্য আটক

জামাল উদ্দীন  কক্সবাজার জেলা প্রতিনিধি:- কক্সবাজারের চকরিয়ায় অপহৃত এক অপ্রাপ্তবয়স্ক মাদ্রাসাছাত্রীকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় নারী পাচার চক্রের এক সদস্যকে আটক করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, চকরিয়া উপজেলার সাহারবিল এলাকার প্রবাসী শাহা আলমের ১৩ বছর বয়সী কন্যা জন্নাতুল নাঈম গত ২৮ এপ্রিল মাদ্রাসায় যাওয়ার উদ্দেশ্যে বাসা থেকে বের হয়ে নিখোঁজ হয়। পরে পরিবারের পক্ষ থেকে খোঁজাখুঁজি করে তাকে না পেয়ে ভিকটিমের ভাই শিহাব চকরিয়া থানায় একটি সাধারণ ডায়েরি করেন।

ডায়েরির সূত্র ধরে অভিযান চালিয়ে পুলিশ সন্দেহভাজন তানজিমা তাবাচ্ছুম শিমাকে কক্সবাজার পর্যটন এলাকা থেকে আটক করে। প্রাথমিকভাবে ভিকটিমের অবস্থান অস্বীকার করলেও জিজ্ঞাসাবাদের একপর্যায়ে পুলিশের সন্দেহ হলে কলাতলী লাইট হাউস এলাকায় শিমার ভাড়া বাসায় অভিযান চালানো হয়। সেখান থেকে অপহৃত ছাত্রী জন্নাতুল নাঈমকে উদ্ধার করা হয়। এ সময় ওই বাসায় থাকা দুই রাখাইন নারী পালিয়ে যায়।

প্রাথমিক তদন্তে জানা গেছে, আটক তানজিমা তাবাচ্ছুম শিমা পূর্বপরিকল্পিতভাবে ভিকটিমের সঙ্গে সখ্যতা গড়ে তোলে এবং কক্সবাজার সমুদ্র সৈকতে ঘোরানো ও স্বর্ণের চেইন দেওয়ার প্রলোভন দেখিয়ে তাকে অপহরণ করে। পরে তাকে কক্সবাজার সদর থানাধীন লাইট হাউস এলাকায় একটি ভাড়া বাসায় আটক করে রাখা হয়।

পুলিশ আরও জানায়, অভিযুক্তরা একটি সংঘবদ্ধ নারী পাচার চক্রের সদস্য, যারা অপ্রাপ্তবয়স্ক ছাত্রীদের প্রলোভনে ফেলে অপহরণ করে যৌন শোষণ ও পতিতাবৃত্তির উদ্দেশ্যে ব্যবহার বা বিক্রয়ের সঙ্গে জড়িত।

এ ঘটনায় চকরিয়া থানায় মানব পাচার প্রতিরোধ ও দমন আইন, ২০১২ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, মানব পাচার ও নারী নির্যাতন প্রতিরোধে তাদের অভিযান অব্যাহত থাকবে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

চকরিয়ায় অপহৃত মাদ্রাসাছাত্রী উদ্ধার, নারী পাচার চক্রের সদস্য আটক

প্রকাশের তারিখ : ৩০ এপ্রিল ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x