উপলক্ষ্যে ৩০ এপ্রিল কক্সবাজারের ইনানীর তারকা মানের হোটেল &ldquoরয়েল টিউলিপ&rdquo যেন এক বিশাল মিলনমেলায় পরিণত হয়। বিয়ের আয়োজনে ছিল রাজনীতিবিদ, জনপ্রতিনিধি, আইনজীবী, শিক্ষক, সাংবাদিক, ডাক্তারসহ সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের চোখে পড়ার মতো উপস্থিতি। দুপুর গড়াতেই একের পর এক গাড়িতে করে টেকনাফ-উখিয়া ও জেলার বিভিন্ন এলাকা থেকে আগত অতিথিদের আগমনে মুখর হয়ে ওঠে পুরো প্রাঙ্গণ। বর বরণের মুহূর্তটি ছিল অত্যন্ত মনোমুগ্ধকর। কনের নিকটাত্মীয়রা সজ্জিত পোশাকে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে বরকে বরণ করে নেন এবং তাকে রিসিপশনস্থলে নিয়ে যান&mdashযা উপস্থিত সবার নজর কাড়ে। অতিথি বরণে উপস্থিত ছিলেন অধ্যাপক মোহাম্মদ আলীর জ্যেষ্ঠ পুত্র ও টেকনাফ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহবুব মোর্শেদ, কনের পিতা শিল্পপতি জামাল আহমদসহ উভয় পরিবারের স্বজনরা।
পরবর্তীতে আমন্ত্রিত অতিথি ও বরযাত্রীদের জন্য ছিল মনোমুগ্ধকর মধ্যাহ্ন ভোজের আয়োজন। চমৎকার পরিবেশ ও আন্তরিক আপ্যায়নে সবাই সন্তুষ্টি প্রকাশ করেন। &ldquoরয়েল টিউলিপ&rdquo কর্তৃপক্ষও অতিথি আপ্যায়নে কোনো কমতি রাখেনি। বিয়েতে বিএনপি, আওয়ামী লীগ, জামায়াত, জাতীয় পার্টি ও এনসিপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং তাদের অঙ্গসংগঠনের কর্মীরাও উপস্থিত ছিলেন। এছাড়াও আইনজীবী, সাংবাদিক, শিক্ষকসহ সমাজের বিভিন্ন স্তরের বিশিষ্টজনদের উপস্থিতিতে অনুষ্ঠানটি হয়ে ওঠে সত্যিকার অর্থেই এক সর্বস্তরের মানুষের মিলনমেলা। উল্লেখ্য, সাবেক সাংসদ অধ্যাপক মোহাম্মদ আলী ও মিসেস মাহমুদা বেগমের কনিষ্ঠপুত্র তারেক মাহমুদ রনি এবং দক্ষিণ কক্সবাজারের বিশিষ্ট শিল্পপতি জামাল আহমদ ও মিসেস আকতার জাহান বেবীর একমাত্র কন্যা ডা: মাফরুহা তানজিলা ফাহিমার এই বিয়ে সম্পন্ন হয়। আগামী ৪ মে বিবাহোত্তর বৌ-ভাতের আয়োজন রয়েছে। নবদম্পতির সুখী ও সুন্দর দাম্পত্য জীবনের জন্য সকলের কাছে দোয়া কামনা করা হয়েছে।
মতামত