ঢাকা    সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

নরসিংদীতে টেক্সটাইল মিলের কেয়ারটেকারকে কুপিয়ে হত্যা

সাইফুল ইসলাম রুদ্র, নরসিংদী জেলা প্রতিনিধি:- নরসিংদীতে মুজিবুর রহমান (৫৫) নামের একটি টেক্সটাইল মিলের কেয়ারটেকারকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল সোমবার রাত আটটার দিকে নরসিংদী-মদনগঞ্জ সড়কের ৫ নম্বর ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।

মুজিবুর রহমান নরসিংদী সদর উপজেলার মাধবদী থানার নুরালাপুর ইউনিয়নের বিরামপুর গ্রামের মৃত তারা মিয়ার ছেলে। তিনি মাধবদী শহরের কালীবাড়ি এলাকার একটি টেক্সটাইল মিলের কেয়ারটেকার ছিলেন।

নিহত ব্যক্তির স্বজন ও পুলিশ সূত্র বলছে, মুজিবুর রহমান গতকাল সন্ধ্যায় নরসিংদী শহরে ব্যক্তিগত কাজ সেরে মাধবদী ফিরছিলেন। পথে ৫ নম্বর ব্রিজ এলাকায় একদল দুর্বৃত্ত তাঁর পথ রোধ করে। ওই সময় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তাঁর মুঠোফোন ও সোনার আংটি ছিনিয়ে নেওয়া হয়। রক্তাক্ত অবস্থায় সড়কে ফেলে রেখে দুর্বৃত্তরা চলে যায়।

পরে স্থানীয় কয়েকজন মুজিবুর রহমানকে উদ্ধার করেন এবং অটোরিকশায় করে নরসিংদী সদর হাসপাতালে পাঠান। তবে হাসপাতালে নেওয়ার পথেই তাঁর মৃত্যু হয়। হানিফ নামের ওই অটোরিকশাচালকও হাসপাতাল থেকে চলে যান। এ সময় হাসপাতালের জররি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। 

নরসিংদী সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ফরিদা গুলশানারা কবির বলেন, ‘আমাদের হাসপাতালে অজ্ঞাত এবং মৃত অবস্থায় তাঁকে (মুজিবুর রহমান) আনা হয়েছিল। পরে স্বজনেরা এসে তাঁর লাশ শনাক্ত করেন। নিহত ব্যক্তির শরীরে ধারালো অস্ত্রের একাধিক আঘাতের চিহ্ন ছিল। ময়নাতদন্তের জন্য লাশ রাতেই মর্গে পাঠানো হয়।’

নরসিংদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ আর এম আল মামুন জানান, এ হত্যাকারে রহস্য উদ্ঘাটনে পুলিশ কাজ করছে। হাসপাতালে নামিয়ে দিয়ে চলে যাওয়া অটোচালককে শনাক্তের চেষ্টা চলছে। তাঁকে খুঁজে পেলে হত্যাকারে রহস্য উদ্ঘাটনে সহায়ক হবে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

নরসিংদীতে টেক্সটাইল মিলের কেয়ারটেকারকে কুপিয়ে হত্যা

প্রকাশের তারিখ : ২১ এপ্রিল ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x