ঢাকা    সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

দিনাজপুরে রহস্যজনক অগ্নিকাণ্ড—ঘর থেকে স্বামী-স্ত্রীর দগ্ধ মরদেহ উদ্ধার।

মোঃ সুমন রহমান স্বজন দিনাজপুর জেলা প্রতিনিধি:- দিনাজপুর পৌর শহরের সুইহারি আশ্রমপাড়ায় ভোররাতে ঘটে যাওয়া এক ভয়াবহ ও রহস্যজনক অগ্নিকাণ্ডে প্রাণ হারিয়েছেন স্বামী-স্ত্রী। সোমবার (২০ এপ্রিল) দিনাজপুর সদর উপজেলার এ এলাকায় আগুন লাগার পর ঘটনাস্থল থেকে তপন সরকার (৪৯) ও তার স্ত্রী লতা রানী সরকার (৩৯)-এর দগ্ধ মরদেহ উদ্ধার করে পুলিশ।

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, রবিবার গভীর রাতে হঠাৎ তপন সরকারের বাড়িতে আগুন দেখতে পান আশপাশের লোকজন। মুহূর্তেই আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনেন। পরে ঘরের ভেতরে তল্লাশি চালিয়ে মেঝেতে পড়ে থাকা দম্পতির নিথর দেহ উদ্ধার করা হয়।

ঘটনার পরপরই এলাকাজুড়ে শোক ও রহস্যের ছায়া নেমে এসেছে। কীভাবে আগুনের সূত্রপাত হলো—তা এখনো নিশ্চিত করে বলতে পারেননি কেউ।দিনাজপুর কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরনবী জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেছে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ স্পষ্ট নয়, তবে প্রকৃত ঘটনা উদঘাটনে তদন্ত চলছে।

এ ঘটনায় পুরো এলাকায় উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে। স্থানীয়দের দাবি, দ্রুত তদন্তের মাধ্যমে প্রকৃত রহস্য উন্মোচন করা হোক।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

দিনাজপুরে রহস্যজনক অগ্নিকাণ্ড—ঘর থেকে স্বামী-স্ত্রীর দগ্ধ মরদেহ উদ্ধার।

প্রকাশের তারিখ : ২১ এপ্রিল ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x