‘সমতাভিত্তিক আঞ্চলিক উন্নয়ন’ সভায় ফরিদপুরে সরকারি বিশ্ববিদ্যালয়ের দাবি জোরালো
প্রতিবেদক: কূটনৈতিক সংবাদদাতা ও ঢাকা বিভাগীয় প্রধান:- ফরিদপুরে সরকারি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবিতে দ্রুত ঘোষণা দেওয়ার আহ্বান জানানো হয়েছে ‘সমতাভিত্তিক আঞ্চলিক উন্নয়ন’ শীর্ষক মতবিনিময় সভায়। শুক্রবার (তারিখ উল্লেখযোগ্য) বিকাল ৩টা থেকে রাত ৯টা ২০ মিনিট পর্যন্ত ফরিদপুর জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত দীর্ঘ এই সভা শেষে রাত ৯টা ২৫ মিনিটে সংবাদ সম্মেলনে এ দাবি উত্থাপন করা হয়।
সভায় মাননীয় প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম রিংকু এমপি উপস্থিত ছিলেন। সভায় বৃহত্তর ফরিদপুর অঞ্চলের উন্নয়ন নিয়ে আলোচনা চলাকালে ফরিদপুরে একটি সরকারি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দীর্ঘদিনের দাবি তুলে ধরেন মোহাম্মাদ বেলায়েত হোসেন।
তিনি বলেন, ফরিদপুরে শিক্ষা ও শিল্প উন্নয়নের লক্ষ্যে ইতোমধ্যে ম্যাক্স ব্যাগ ও ফুড ফ্যাক্টরি, গরুর খামার, কৃষি খামার, ইসলামিক মাদ্রাসা, সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন বেসরকারি মাধ্যমিক বিদ্যালয় এবং গিয়াস উদ্দিন খান কলেজ প্রতিষ্ঠা করা হয়েছে। এছাড়া স্থায়ী বিনিয়োগ চুক্তির মাধ্যমে প্রায় ১৬ হাজার ৫০০ একর জমি ক্রয় করা হয়েছে, যা ভবিষ্যৎ উন্নয়ন কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সংবাদ সম্মেলন শেষে জেলা প্রশাসক কার্যালয়ের বাইরে মোহাম্মাদ বেলায়েত হোসেনকে আশ্বস্ত করেন মাদারীপুর জেলা প্রশাসক খন্দকার মাসুক। তিনি বলেন, বিষয়টি সর্বোচ্চ গুরুত্বসহকারে বিবেচনায় নেওয়া হয়েছে এবং খুব দ্রুতই মাননীয় প্রধানমন্ত্রী ফরিদপুর সরকারি বিশ্ববিদ্যালয়ের কাজ উদ্বোধন করবেন বলে আশা করা হচ্ছে।ফরিদপুর জেলা প্রশাসক আফজাল হোসেন খান পলাশ বলেন, ফরিদপুরবাসীর দীর্ঘদিনের এই দাবি দ্রুত পূরণ হবে বলে তিনি আশাবাদী।
সভায় প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেন, বর্তমান সরকার কথার চেয়ে কাজে বিশ্বাসী। মন্ত্রিসভার প্রথম বৈঠকেই কৃষক, খামারি ও মৎস্যজীবীদের জন্য ১০ হাজার টাকা ঋণ মওকুফের ঘোষণা দেওয়া হয়েছে এবং সরকার গঠনের এক মাসের মধ্যে ফ্যামিলি কার্ড চালু করা হয়েছে।
তিনি আরও বলেন, দেশে সমতাভিত্তিক আঞ্চলিক উন্নয়নের লক্ষ্যে ইতোমধ্যে রাজশাহী ও রংপুর বিভাগে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। কর্মসংস্থান বৃদ্ধি এবং বেকারত্ব হ্রাসকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। বিশেষ করে শিক্ষিত বেকার ও নারী বেকারের সংখ্যা কমাতে কার্যকর উদ্যোগ নেওয়া হবে।
দিনব্যাপী সফরের অংশ হিসেবে উপদেষ্টা জেলার বিভিন্ন শিল্প ও গবেষণা প্রতিষ্ঠান পরিদর্শন করেন। তিনি শহরতলীর গেরদা ইউনিয়নের বাখুন্ডা এলাকায় জোবায়দা করিম জুট মিল পরিদর্শন করেন এবং উৎপাদন কার্যক্রম পর্যবেক্ষণ করেন। এ সময় তিনি শ্রমিকদের সঙ্গে মতবিনিময় করেন এবং তাদের সমস্যা-সম্ভাবনার বিষয়ে খোঁজ নেন।
পরবর্তীতে তিনি দেশের একমাত্র নদী গবেষণা ইনস্টিটিউট পরিদর্শন করেন এবং কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। সেখানে ডিজিটাল প্রেজেন্টেশনের মাধ্যমে প্রতিষ্ঠানটির বর্তমান কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরা হয়।
দিনব্যাপী সফরের বিভিন্ন কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক, সিভিল সার্জন, পুলিশ সুপারসহ সরকারি উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দ, জেলা বিএনপির নেতৃবৃন্দ এবং বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
মতামত