আশুগঞ্জ থানা পুলিশের অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা ও মদসহ ০১ নারী মাদক কারবারী গ্রেফতার
সামজাদ জসি,সিনিয়র স্টাফ রিপোর্টার:-গতকাল রোজ শুক্রবার ১৭/০৪/২০২৬ ইং তারিখে সকাল ১০.৩০ মিনিটের সময় আশুগঞ্জ থানা পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে। অত্র থানাধীন সোনারামপুর এলাকার উজানভাটি হোটেলের সামনে পার্কিং করা ০১টি প্রাইভেটকারের ড্রাইভার ও মালিক পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। পরবর্তীতে পুলিশ প্রাইভেটকারটি তল্লাশী করে প্রাইভেটকারের ভিতর হতে ক) TEACHER'S WHISKY, ১২ (বারো) বোতল,খ) JACK DANIEL'S WHISKY's ১২ (বারো) বোতল, গ) VAT 69. WHISKY ১২ (বারো) বোতল,ঘ) Ballantine's WHISKY ০৬ (ছয়) বোতল, ঙ) Black & White Whisky ২৪ (চব্বিশ) বোতল,চ) CHIVAS CHIVAS WIFISKY ১২ (বারো) বোতল, ছ) Grant's WB WHISKY ০৬ (ছয়) বোতল,জ) CLAYMORE WHISKY ১২ (বারো) বোতল সর্বমোট- ৯৬ (ছিয়ানব্বই) বোতল বিদেশী মদ উদ্ধারসহ ০১টি প্রাইভেটকার আটক করে।
পৃথক আরেকটি অভিযানে দুপুর বেলায় ০১:৩০ মিনিটের সময় পুলিশ আশুগঞ্জ টোলপ্লাজা এলাকা হতে ০১ জন ইয়াবা বহনকারী নারী গ্রেফতার করে। এসময় তার কাছে থেকে ১৬০৫ (এক হাজার ছয়শত পাঁচ) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় গ্রেফতারকৃত আসামির হলেন ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা থানার ধজনগর গ্রামের মৃত মোঃ রুসেন আলী ভূইয়ার স্ত্রী মোসাম্মৎ রুনা বেগম(৪০)।
পুলিশ জানায় উদ্ধারকৃত মালামাল বিধি মোতাবেক তালিকা মূলে জব্দ করে এসব অপরাধে আশুগঞ্জ থানায় পৃথক দুইটি মাদক মামলা রুজু করা হয়েছে।
মতামত