ঢাকা    সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

নেত্রকোনার কেন্দুয়ায় চোরের তথ্যের ভিত্তিতে ব্যবসায়ী আটক, এলাকায় চাঞ্চল্য

মোঃ রাসেল আহমেদ, নেত্রকোনা প্রতিনিধি: নেত্রকোনার কেন্দুয়ায় তরিকুল ইসলাম নামের এক ব্যবসায়ীকে চুরির মামলায় গ্রেফতার আসামির দেওয়া তথ্যের ভিত্তিতে আটক করার অভিযোগ উঠেছে। বুধবার (১৫ এপ্রিল) বিকেলে কেন্দুয়া পৌর মার্কেটের নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে তাকে আটক করে পুলিশ।

জানা যায়, উপজেলার ৯নং নওপাড়া ইউনিয়নের দুর্গাপুর গ্রামের মো. রহিমুল্লাহর বড় ছেলে মো. মাসুদ মিয়া দীর্ঘদিন ধরে এলাকায় চুরি, ছিনতাই, মাদকসহ নানা অপকর্মের সঙ্গে জড়িত বলে অভিযোগ রয়েছে। স্থানীয়দের দাবি, মাসুদ পূর্ব থেকেই ব্যবসায়ী তরিকুল ইসলামকে ফাঁসানোর চেষ্টা করে আসছিল। সম্প্রতি একটি চুরির ঘটনাকে কেন্দ্র করে মাসুদের দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ তরিকুলকে আটক করে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ বিরাজ করছে।

স্থানীয় সূত্রে জানা যায়, তরিকুল ইসলাম একজন পরিশ্রমী ব্যবসায়ী এবং দীর্ঘদিন ধরে সুনামের সঙ্গে ব্যবসা পরিচালনা করে আসছেন। তার বিরুদ্ধে আনিত অভিযোগ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেন এলাকাবাসী। তারা সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন এবং দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান। একই সঙ্গে তারা অভিযোগ করেন, মাসুদের বিরুদ্ধে আগেও একাধিক অভিযোগ থাকলেও প্রভাবশালী মহলের কারণে সে বারবার পার পেয়ে যাচ্ছিল। ভবিষ্যতে নিরীহ মানুষ যাতে হয়রানির শিকার না হয়, সে জন্য প্রশাসনের কঠোর হস্তক্ষেপ কামনা করেছেন তারা।

এদিকে চুরির দায়ে গ্রেফতার মাসুদের পিতা রহিমুল্লাহ বলেন, তার ছেলে পূর্বে নেশাগ্রস্ত ছিল না। মরহুম বীর মুক্তিযোদ্ধা হাদিস মিয়ার মেজো ও ছোট ছেলের সঙ্গে মেলামেশার কারণে তার ছেলে নেশায় জড়িয়ে পড়ে। নেশার টাকা জোগাড় করতে না পেরে সে চুরির সঙ্গে জড়িত হয় বলে দাবি করেন তিনি। এ বিষয়ে মরহুম হাদিস মিয়ার মেজো ছেলের সঙ্গে মেসেঞ্জারে যোগাযোগ করা হলেও তিনি কোনো মন্তব্য করেননি।

উল্লেখ্য, গত ১১ এপ্রিল সকাল ৮টার দিকে দুর্গাপুর গ্রামের অবসরপ্রাপ্ত শরীরচর্চা শিক্ষক বীর মুক্তিযোদ্ধা মরহুম হাদিস মিয়ার বাড়িতে চুরি করতে গিয়ে জনতার হাতে আটক হন মাসুদ। পরে বিষয়টি কেন্দুয়া থানায় জানানো হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করে থানায় নিয়ে যায়। পরবর্তীতে তার বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হলে পুলিশ তাকে আদালতে পাঠায়। আদালতে মাসুদ স্বীকারোক্তি দিয়ে জানায়, চুরি করা মালামাল ব্যবসায়ী তরিকুল ইসলামের কাছে বিক্রি করেছে। এ ঘটনায় পুলিশ রিমান্ড আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন।

বর্তমানে মাসুদ কেন্দুয়া থানায় রিমান্ডে রয়েছে। তার দেওয়া তথ্যের ভিত্তিতে ১৫ এপ্রিল বিকেলে ব্যবসায়ী তরিকুল ইসলামকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ।

কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী মাকসুদ জানান, আদালতের মাধ্যমে মাসুদকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তার দেওয়া তথ্য অনুযায়ী তরিকুল ইসলাম নামের এক ব্যবসায়ীকে আটক করে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

নেত্রকোনার কেন্দুয়ায় চোরের তথ্যের ভিত্তিতে ব্যবসায়ী আটক, এলাকায় চাঞ্চল্য

প্রকাশের তারিখ : ১৬ এপ্রিল ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x