ঢাকা    সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

ঠাকুরগাঁওয়ে হাম-রুবেলা টিকাদান কর্মসূচি শুরু ২০ এপ্রিল, লক্ষ্যমাত্রা ১.৪২ লাখ শিশু

ঠাকুরগাঁওপ্রতিনিধি হাসিনুজ্জামান মিন্টু:- হাম ও রুবেলা প্রতিরোধে ঠাকুরগাঁও জেলায় বিশেষ টিকাদান ক্যাম্পেইন-২০২৬ আগামী ২০ এপ্রিল থেকে শুরু হয়ে চলবে ১০ মে পর্যন্ত। এ কর্মসূচির আওতায় জেলায় ১ লাখ ৪২ হাজার ৫১১ শিশুকে টিকার আওতায় আনার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দুপুরে জেলা সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য তুলে ধরেন সিভিল সার্জন ডা. আনিছুর রহমান।

তিনি জানান, নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জনে জেলার বিভিন্ন এলাকায় মোট ১ হাজার ৩৬৩টি টিকাদান কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। এর মধ্যে ৬টি স্থায়ী কেন্দ্র এবং বাকি ১ হাজার ৩৫৭টি অস্থায়ী কেন্দ্র হিসেবে পরিচালিত হবে।

ক্যাম্পেইন চলাকালে প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ৬ মাস থেকে ৫ বছরের কম বয়সী সব শিশুকে বিনামূল্যে হাম-রুবেলা টিকা দেওয়া হবে বলে জানান তিনি।

প্রেস ব্রিফিংয়ে আরও বলা হয়, হাম ও রুবেলা অত্যন্ত সংক্রামক রোগ হলেও সময়মতো টিকাদান নিশ্চিত করা গেলে এ রোগ থেকে সহজেই সুরক্ষা পাওয়া সম্ভব। এ কারণে সকল অভিভাবককে নিজ নিজ এলাকার টিকাদান কেন্দ্রে গিয়ে শিশুদের টিকা দেওয়ার আহ্বান জানানো হয়েছে।

স্বাস্থ্য বিভাগ আশা করছে, সবার সম্মিলিত অংশগ্রহণে এই ক্যাম্পেইন সফলভাবে বাস্তবায়ন সম্ভব হবে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

ঠাকুরগাঁওয়ে হাম-রুবেলা টিকাদান কর্মসূচি শুরু ২০ এপ্রিল, লক্ষ্যমাত্রা ১.৪২ লাখ শিশু

প্রকাশের তারিখ : ১৬ এপ্রিল ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x