কুমিল্লার প্রতিচ্ছবি নিউজের পক্ষ থেকে জরুরি বিজ্ঞপ্তি
নিজস্ব প্রতিবেদক
কুমিল্লার প্রতিচ্ছবি নিউজের পক্ষ থেকে সকল সম্মানিত সদস্য ও প্রতিনিধিদের জানানো যাচ্ছে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। শুরু থেকেই সত্য ও নির্ভুল সংবাদ পরিবেশনের মাধ্যমে কুমিল্লার প্রতিচ্ছবি নিউজ ইতোমধ্যে পাঠকমহলে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে। সর্বশেষ আপডেট সবার আগে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে আমাদের এই প্ল্যাটফর্মটি নিরলসভাবে কাজ করে যাচ্ছে—যা আপনাদের সকলেরই জানা।
এ প্রেক্ষিতে, কুমিল্লার প্রতিচ্ছবি নিউজের সকল সদস্যদের প্রতি বিশেষভাবে অনুরোধ জানানো হচ্ছে যে, পত্রিকার অফিসিয়াল পরিচয়পত্র (কার্ড) প্রস্তুত করা অত্যন্ত জরুরি। পেশাগত দায়িত্ব পালনে এবং পরিচয় নিশ্চিতকরণে এই কার্ড গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অতএব, সকল সদস্যকে দ্রুততম সময়ের মধ্যে নিজ নিজ পরিচয়পত্র প্রস্তুত করার জন্য বিশেষভাবে নির্দেশনা প্রদান করা হলো।
আদেশক্রমে
কুমিল্লার প্রতিচ্ছবি নিউজ কর্তৃপক্ষ
বিশেষ দ্রষ্টব্য
জরুরী বিজ্ঞপ্তি
যারা এখনো লগইন আইডি তৈরি করেননি, অনুগ্রহ করে দ্রুত সময়ের মধ্যে নিজ নিজ লগইন আইডি সম্পন্ন করে নিন।
নিজ নিজ এলাকা থেকে সহজেই নিউজ করতে হলে লগইন আইডি থাকা অত্যন্ত জরুরি।
সবার প্রতি বিশেষ অনুরোধ—বিষয়টি গুরুত্ব সহকারে গ্রহণ করবেন।
ধন্যবাদ সবাইকে।

মতামত