ঢাকা    সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

রামু ব্যাটালিয়ন ৩০ বিজিবি’র অভিযানে ১ কোটি ২০ লক্ষ টাকার বার্মিজ ইয়াবা উদ্ধার

কক্সবাজারের রামুতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)’র অভিযানে মালিকবিহীন অবস্থায় বিপুল পরিমাণ বার্মিজ ইয়াবা উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ১ কোটি ২০ লক্ষ টাকা।

জানা যায়, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) কক্সবাজার রিজিয়নের রামু সেক্টরের অধীনস্থ রামু ব্যাটালিয়ন (৩০ বিজিবি) সীমান্ত এলাকায় নিয়মিত টহল ও গোয়েন্দা কার্যক্রম পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় একটি বিশেষ অভিযান চালিয়ে ৪০,০০০ পিস বার্মিজ ইয়াবা মালিকবিহীন অবস্থায় উদ্ধার করা হয়।

বিজিবি সূত্রে জানা গেছে, বাংলাদেশের সর্ব দক্ষিণের বাংলাদেশ-মায়ানমার সীমান্তে দায়িত্ব পালনরত রামু ব্যাটালিয়ন সবসময় সতর্ক অবস্থানে থেকে সীমান্ত নিরাপত্তা জোরদার করে যাচ্ছে। সীমান্ত সুরক্ষার পাশাপাশি চোরাচালান, মাদকদ্রব্য পাচার প্রতিরোধ, অবৈধ অনুপ্রবেশ এবং আন্তঃরাষ্ট্রীয় অপরাধ দমনে তারা পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করে আসছে।

এ ধরনের সফল অভিযানের ফলে স্থানীয় বেসামরিক মহলে বিজিবির কার্যক্রম ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।

উদ্ধারকৃত ইয়াবা পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানা গেছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

রামু ব্যাটালিয়ন ৩০ বিজিবি’র অভিযানে ১ কোটি ২০ লক্ষ টাকার বার্মিজ ইয়াবা উদ্ধার

প্রকাশের তারিখ : ১৬ এপ্রিল ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x