ঢাকা    সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

গজারিয়ায় পুলিশের অভিযানে ইয়াবা, নগদ টাকা ও গাড়ি জব্দ.

মোঃ দুলাল সরকার গজারিয়ায়:-মুন্সীগঞ্জের গজারিয়ায় পুলিশের অভিযানে ইয়াবা ট্যাবলেট, নগদ টাকা ও একটি প্রাইভেটকার জব্দ করা হয়েছে। এ ঘটনায় দুজনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ।

গতকাল সোমবার সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বাউশিয়া ইউনিয়নের পুরান বাউশিয়া গ্রামে এ অভিযান চালানো হয়।

পুলিশ সূত্রে জানা যায়, পুরান বাউশিয়া গ্রামের সোলেমানের গ্যারেজ সংলগ্ন একটি গোডাউন ভাড়া নেন মৃত রাজা প্রধানের ছেলে জাহাঙ্গীর প্রধান (৪৫)। ওই গোডাউনটি ব্যবহার করে তিনি সেখানে অবস্থান করে মাদক বিক্রি করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালালে পুলিশের উপস্থিতি টের পেয়ে  জাহাঙ্গীর প্রধান ও তার সহযোগী ইসমাইল হোসেন পালিয়ে যান।

পরে গোডাউনের একটি পকেট রুমে থাকা বক্সের ড্রয়ার তল্লাশি করে ১০৫ পিস ইয়াবা ট্যাবলেট ও নগদ ৮০ হাজার টাকা জব্দ করা হয়। একই সঙ্গে ঘটনাস্থলে থাকা একটি প্রাইভেটকার তল্লাশি করে একটি চাইনিজ কুড়াল উদ্ধার করা হয়।

গজারিয়া থানার উপপরিদর্শক (এসআই) মাজাহার জানান, এ ঘটনায় ইসমাইল হোসেন ও জাহাঙ্গীর প্রধানের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। পাশাপাশি জাহাঙ্গীর প্রধানের বিরুদ্ধে অস্ত্র আইনে আরও একটি মামলা করা হয়েছে। পলাতক আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

গজারিয়ায় পুলিশের অভিযানে ইয়াবা, নগদ টাকা ও গাড়ি জব্দ.

প্রকাশের তারিখ : ১৪ এপ্রিল ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x