ঢাকা    সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

সুনামগঞ্জে ইউরোপে কর্মী পাঠানোর নামে প্রতারণা: নারায়ণগঞ্জ থেকে গ্রেফতার ১

এম আর সজিব সুনামগঞ্জ: র‍্যাব-৯ ও র‍্যাব-১ এর যৌথ অভিযানে সুনামগঞ্জে ইউরোপে কর্মী পাঠানোর নামে প্রতারণার ঘটনায় এক পলাতক আসামিকে নারায়ণগঞ্জ থেকে গ্রেফতার করা হয়েছে।

র‍্যাব জানায়, দীর্ঘদিন ধরে একটি চক্র ভুয়া ট্রাভেল এজেন্সির মাধ্যমে ইউরোপের বিভিন্ন দেশে, বিশেষ করে আলবেনিয়ায় কর্মসংস্থানের প্রলোভন দেখিয়ে সাধারণ মানুষের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নিচ্ছিল। এ ঘটনায় ভুক্তভোগীরা প্রতারিত হয়ে মামলা দায়ের করলে র‍্যাব বিষয়টি গুরুত্বের সাথে নিয়ে তদন্ত শুরু করে।

মামলার বিবরণে জানা যায়, সুনামগঞ্জ সদর উপজেলার তেতৈয়া এলাকার বাসিন্দা শরীফ উদ্দিন (৫৩)সহ মোট ৯ জন ব্যক্তি বিদেশে যাওয়ার উদ্দেশ্যে প্রতারক চক্রের সাথে যোগাযোগ করেন। চক্রটি প্রত্যেকের কাছ থেকে ১২ লাখ টাকা দাবি করে এবং প্রথমে ৪ লাখ টাকা করে নেওয়ার শর্ত দেয়। পরবর্তীতে বিভিন্ন সময় ব্যাংক হিসাব, বিকাশ ও নগদের মাধ্যমে মোট ৭২ লাখ ৮৭ হাজার ৯০০ টাকা হাতিয়ে নেয়।

এরপর প্রতারকরা ভুক্তভোগীদের শ্রীলঙ্কা হয়ে আলবেনিয়া পাঠানোর কথা বলে ঢাকায় নিয়ে যায়। সেখান থেকে ৭ জনকে শ্রীলঙ্কায় নিয়ে একটি বাসায় রেখে প্রতারকরা গোপনে দেশে ফিরে আসে। পরে ভুক্তভোগীরা কোনো উপায় না পেয়ে নিজ খরচে দেশে ফিরে আসেন।

এ ঘটনায় শরীফ উদ্দিন বাদী হয়ে সুনামগঞ্জ সদর মডেল থানায় মামলা দায়ের করেন। মামলার প্রেক্ষিতে র‍্যাব-৯ ছায়া তদন্ত শুরু করে এবং গোয়েন্দা তৎপরতা জোরদার করে।

এর ধারাবাহিকতায় গত ১৩ এপ্রিল ২০২৬ রাত আনুমানিক ১টা ২৫ মিনিটে নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানার নীলা মার্কেট এলাকায় অভিযান চালিয়ে মামলার পলাতক আসামি ছরওয়ার মুর্শেদ ডালিম (৪৮)-কে গ্রেফতার করা হয়। তার বাড়ি সিলেট জেলার ফেঞ্চুগঞ্জ উপজেলার যুধিষ্ঠিরপুর গ্রামে।

গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। র‍্যাব জানিয়েছে, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত থাকবে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

সুনামগঞ্জে ইউরোপে কর্মী পাঠানোর নামে প্রতারণা: নারায়ণগঞ্জ থেকে গ্রেফতার ১

প্রকাশের তারিখ : ১৪ এপ্রিল ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x