ঢাকা    সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

টেকনাফ শীলখালীতে প্রাইভেটকারে ইয়াবা পাচারকালে আটক ১, উদ্ধার ৩৬ হাজার পিস

কক্সবাজারের শীলখালী এলাকায় প্রাইভেটকারযোগে ইয়াবা পাচারের সময় অভিযান চালিয়ে ৩৬ হাজার পিস ইয়াবাসহ এক মাদক পাচারকারীকে আটক করেছে উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)।

মঙ্গলবার (১৪ এপ্রিল) সন্ধ্যা আনুমানিক ৬টা ৩০ মিনিটে টেকনাফ থেকে কক্সবাজারগামী একটি প্রাইভেটকার শীলখালী অস্থায়ী চেকপোস্টে পৌঁছালে বিজিবি সদস্যরা গাড়িটি থামিয়ে তল্লাশি চালায়। এ সময় নারকোটিক্স প্রশিক্ষণপ্রাপ্ত বিজিবির ডগ “হেনরি”-এর সহায়তায় গাড়ির সামনের বাম্পারের ভেতরে বিশেষ কৌশলে লুকানো কালো কসটেপে মোড়ানো ১৮টি মিনি প্যাকেট থেকে মোট ৩৬ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

আটককৃত ব্যক্তি হলেন কক্সবাজার জেলার টেকনাফ থানার আলিয়াবাদ গ্রামের বাসিন্দা মোস্তাক মিয়ার ছেলে নাসির উদ্দীন (২৫)। অভিযান চলাকালে তাকে আটক করা হয় এবং মাদক পরিবহনে ব্যবহৃত প্রাইভেটকারটি জব্দ করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে নাসির উদ্দীন জানায়, তিনি টেকনাফ থেকে ইয়াবাগুলো সংগ্রহ করে কক্সবাজারে অধিক মূল্যে বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলেন।

উখিয়া ৬৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ জহিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, মাদক সরবরাহকারী চক্রকে শনাক্ত করতে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। উদ্ধারকৃত ইয়াবা, জব্দকৃত প্রাইভেটকার এবং আটক ব্যক্তিকে টেকনাফ মডেল থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।

তিনি আরও বলেন, সীমান্ত সুরক্ষার পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবি সর্বদা কঠোর অবস্থানে রয়েছে এবং এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

টেকনাফ শীলখালীতে প্রাইভেটকারে ইয়াবা পাচারকালে আটক ১, উদ্ধার ৩৬ হাজার পিস

প্রকাশের তারিখ : ১৫ এপ্রিল ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x