বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানাল আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা
বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার আইন সহায়তা প্রদানকারী সংস্থা। সংস্থাটির পক্ষ থেকে দেলোয়ার হোসেন মৃধা এক শুভেচ্ছা বার্তায় এই শুভেচ্ছা জানান।
বার্তায় তিনি বলেন, বাংলা নববর্ষ বাঙালির প্রাণের উৎসব। এই উৎসব নতুন আশা, নতুন সম্ভাবনা এবং নতুন স্বপ্ন নিয়ে আমাদের জীবনে ফিরে আসে। তিনি দেশের সকল মানুষের সুখ, শান্তি, সমৃদ্ধি ও উন্নতি কামনা করেন।
এ সময় সংস্থাটির সকল জেলা ও উপজেলা কমিটির পক্ষ থেকেও দেশবাসীর প্রতি শুভকামনা জানানো হয়। নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, নতুন বছর সবার জীবনে বয়ে আনবে আনন্দ, সম্প্রীতি ও উন্নয়নের বার্তা।
সবশেষে তারা সকলকে ঐক্যবদ্ধ হয়ে একটি সুন্দর, মানবিক ও বৈষম্যহীন সমাজ গঠনে কাজ করার আহ্বান জানান।
মতামত