ঢাকা    সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

‎পহেলা বৈশাখে সাভার-আশুলিয়া-ধামরাইবাসীকে শুভেচ্ছা, গণতন্ত্র ও উন্নয়নে ছাত্রদলের অঙ্গীকার — নাঈম ইসলাম

‎সাভার প্রতিনিধি:-‎বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে সাভার, আশুলিয়া ও ধামরাইসহ দেশ-বিদেশের সকল বাংলাদেশিকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ঢাকা জেলা উত্তর ছাত্রদলের ৪ নম্বর সহ-সভাপতি নাঈম ইসলাম।

‎রবিবার (১২ এপ্রিল) গণমাধ্যমে পাঠানো এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, পহেলা বৈশাখ বাঙালির চিরন্তন ঐতিহ্য, সংস্কৃতি ও ইতিহাসের এক গৌরবোজ্জ্বল প্রতীক। এ উৎসব কেবল নতুন বছরের সূচনা নয়, বরং এটি আমাদের শেকড়ের টানে আবেগ, ভালোবাসা ও জাতীয় ঐক্যের এক অনন্য বহিঃপ্রকাশ।

‎ছাত্রদল নেতা নাঈম ইসলাম তার বক্তব্যে বলেন, “আবহমানকাল ধরে নানা রূপ ও বৈচিত্র্যের মধ্য দিয়ে পহেলা বৈশাখ বাঙালির জীবনে ফিরে আসে। এ দিনটি আমাদের হৃদয়ে জাগিয়ে তোলে অতীতের গৌরব, সংস্কৃতির ঐশ্বর্য এবং একটি মানবিক, শক্তিশালী জাতি গঠনের প্রেরণা।”

‎তিনি বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান এবং ঢাকা জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও সাভার পৌর বিএনপির সভাপতি খন্দকার শাহ মাইনুল বিল্টুর পক্ষ থেকেও নববর্ষের শুভেচ্ছা জানান।

‎এ সময় তিনি ছাত্রদল ও বিএনপির কার্যক্রমের প্রশংসা করে বলেন, বর্তমান সময়ে ছাত্রদল দেশের তরুণ সমাজকে সুশিক্ষা, নৈতিকতা ও গণতান্ত্রিক মূল্যবোধে উদ্বুদ্ধ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। একটি সমৃদ্ধ, গণতান্ত্রিক ও মানবিক বাংলাদেশ গঠনে ছাত্রদলের অবদান ক্রমেই সুদৃঢ় হচ্ছে।

‎তিনি আরও বলেন, “প্রাণবন্ত গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য প্রয়োজন উদার দৃষ্টিভঙ্গি, সহনশীলতা ও বহুমতের প্রতি শ্রদ্ধা। বিএনপি ও এর অঙ্গসংগঠনসমূহ সেই লক্ষ্যেই নিরলসভাবে কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও জনগণের অধিকার প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা পালন করবে।

‎বার্তার শেষাংশে তিনি দেশ ও জাতির সার্বিক কল্যাণ কামনা করে বলেন, “নববর্ষের এই প্রথম প্রভাতে আমি সকলের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করছি। বৈশাখের বহ্নিতাপে দূর হোক সব অন্যায়, অনাচার ও অশান্তি। চারদিকে প্রবাহিত হোক শান্তির সুবাতাস, গড়ে উঠুক একটি সুন্দর, সমৃদ্ধ ও মানবিক বাংলাদেশ।”

‎তিনি সাভার, আশুলিয়া ও ধামরাইবাসীদের আবারও জানিয়েছেন আন্তরিক শুভেচ্ছা—

‎“শুভ নববর্ষ।”

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

‎পহেলা বৈশাখে সাভার-আশুলিয়া-ধামরাইবাসীকে শুভেচ্ছা, গণতন্ত্র ও উন্নয়নে ছাত্রদলের অঙ্গীকার — নাঈম ইসলাম

প্রকাশের তারিখ : ১২ এপ্রিল ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x