ঢাকা    সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

পাইকগাছায় শিবসা সাহিত্য অঙ্গনের উদ্যোগে জমকালো বর্ষবরণ, চিত্রাংকন ও পুরস্কার বিতরণী

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি :- খুলনার পাইকগাছায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপিত হয়েছে। এ উপলক্ষ্যে ঐতিহ্যবাহী ‘শিবসা সাহিত্য অঙ্গন ও সমাজকল্যাণ সংস্থা’র উদ্যোগে ১০এপ্রিল শুক্রবার সকালে চিত্রাঙ্কন প্রতিযোগিতা, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। পৌর সদরের রোজবাড কিন্ডারগার্টেন স্কুল মিলনায়তনে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংস্থার সভাপতি সুরাইয়া বানু ডলি। সাধারণ সম্পাদক ও প্রাক্তন অধ্যক্ষ রমেন্দ্র নাথ সরকারের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা অনাথ কুমার বিশ্বাস।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন প্রাক্তন অধ্যক্ষ মিহির বরণ মন্ডল, পাইকগাছা প্রেসক্লাবের সভাপতি অ্যাড. এফএমএ রাজ্জাক, বীর মুক্তিযোদ্ধা সরদার মোহাম্মদ নাজিম উদ্দীন, অনিতা রাণী মন্ডল, প্রাক্তন শিক্ষক অখিল কুমার সরকার এবং জিন্নাতুন্নেছা পান্না। বক্তারা বলেন, বাঙালির হাজার বছরের শ্রেষ্ঠ উৎসব পহেলা বৈশাখ। নতুন প্রজন্মকে দেশীয় সংস্কৃতির সঙ্গে পরিচয় করিয়ে দিতে শিবসা সাহিত্য অঙ্গনের এই প্রয়াস অত্যন্ত প্রশংসনীয়। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক কাউন্সিলর আসমা আহমেদ, প্রভাষক জাহাঙ্গীর আলম, সোমা রায়, উপজেলা সহকারী শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, শিক্ষক কবরি সরকার, আজমিরা সুলতানা, কওসার আলী মোড়ল, বেতার শিল্পী কৃষ্ণা ব্যানার্জি ও প্রেসক্লাবের সহ-সভাপতি মোঃ আব্দুল আজিজ। এছাড়াও শারমিন আক্তার রিমা, চম্পা রাণী সাহা, তাসলিমা আক্তার পিয়া, সঙ্গীতা মন্ডল ও সুমাইয়া ইয়াসমিন উপস্থিত ছিলেন। বর্ষবরণ উপলক্ষে আয়োজিত চিত্রাঙ্কন ও কবিতা আবৃত্তি প্রতিযোগিতায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের বিপুল সংখ্যক শিক্ষার্থী অংশগ্রহণ করে। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে সংস্থার সদস্যদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। সবশেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

পাইকগাছায় শিবসা সাহিত্য অঙ্গনের উদ্যোগে জমকালো বর্ষবরণ, চিত্রাংকন ও পুরস্কার বিতরণী

প্রকাশের তারিখ : ১১ এপ্রিল ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x