ঢাকা    মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

পোরশাকে ১-০ গোলে হারিয়ে ফাইনালে চ্যাম্পিয়ন সাপাহার বালিকা ফুটবল দল

নওগাঁর পোরশা উপজেলায় জমজমাট প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফাইনাল ম্যাচে স্বাগতিক পোরশা বালিকা ফুটবল দলকে ১-০ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে সাপাহার উপজেলা বালিকা ফুটবল দল।

সোমবার (১৬ নভেম্বর ২০২৬) নওগাঁর পোরশা উপজেলার নিতপুর সরকারি মডেল উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে পোরশা ও সাপাহার উপজেলা বালিকা ফুটবল দলের মধ্যে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। ডাসকো ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত এ খেলায় মাঠজুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ। 

খেলার শুভ উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি পোরশা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রাকিবুল ইসলাম। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পোরশা উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোঃ সালাউদ্দিন আহমেদ, অবসরপ্রাপ্ত সেনাবাহিনীর সদস্য মোঃ মোজাম্মেল হক, বিএনপি নেতা মোঃ রফিকুল ইসলাম গামাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সংশ্লিষ্টরা।

খেলার শুরু থেকেই দুই দলের খেলোয়াড়দের মধ্যে ছিল দারুণ প্রতিদ্বন্দ্বিতা। উভয় দলই আক্রমণ ও পাল্টা আক্রমণের মাধ্যমে দর্শকদের মুগ্ধ করে। গোলের জন্য দুই দলই মরিয়া হয়ে চেষ্টা চালালেও শেষ পর্যন্ত পোরশা দলকে ১-০ গোলে হারিয়ে জয় নিশ্চিত করে সাপাহার বালিকা ফুটবল দল। এর মধ্য দিয়ে টুর্নামেন্টের শিরোপা নিজেদের ঘরে তোলে তারা।

আয়োজকরা জানান, এ ধরনের ক্রীড়া আয়োজনের মাধ্যমে মেয়েদের খেলাধুলায় আগ্রহ ও অংশগ্রহণ বাড়ানোর পাশাপাশি নতুন প্রতিভাবান খেলোয়াড় তৈরির সুযোগ সৃষ্টি হচ্ছে। বিশেষ করে গ্রামীণ পর্যায়ে নারী ফুটবলের প্রসার ও বিকাশে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। 

স্থানীয় পর্যায়ে বালিকা ফুটবলকে এগিয়ে নিতে ডাসকো ফাউন্ডেশনের এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন উপস্থিত অতিথি ও ক্রীড়াপ্রেমীরা।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬

পোরশাকে ১-০ গোলে হারিয়ে ফাইনালে চ্যাম্পিয়ন সাপাহার বালিকা ফুটবল দল

প্রকাশের তারিখ : ১৬ নভেম্বর ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x