টেকনাফে রাজনৈতিক প্রতিপক্ষ ফাঁসাতে সাজাননো মিথ্যামামলা প্রত্যাহারের দাবী জেলাআমীর : আনোয়ারীর
জামাল উদ্দীন কক্সবাজার জেলা প্রতিনিধি:টেকনাফে রাজনৈতিক প্রতিশোধ নিতে দাঁড়িপাল্লা সমর্থকদের বিরুদ্ধে সাজানো মিথ্যা মামলার অভিযোগ তুলেছে দাঁড়িপাল্লা মার্কার প্রার্থী কক্সবাজার জেলা জামায়াতের আমীর আলহাজ্ব অধ্যক্ষ,মাওঃ নুর আহমদ আনোয়ারী। তিনি এই সাজানো মিথ্যা মামলা অবিলম্বে প্রত্যাহারে জোর দাবী জানিয়েছেন।
তিনি দাবী করেছেন প্রতিহিংসা পরায়ন হয়ে এই সাজানো ঘটনায় নিরপরাধ মানুষগুলোকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে।
যাদেরকে আসামি করা হয়েছে, তারা সবাই সমাজের সম্মানিত ব্যক্তি,পরোপকারী,সামাজিক,একাধিক C&F ব্যবসায়ী, বিভিন্ন প্রতিষ্ঠানের মালিক এবং জনপ্রতিনিধি।
ন্যায় ও ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লার পক্ষে সমর্থন দেওয়া কি তাদের অপরাধ? পুরনো মামলা বানিজ্য ৫ আগস্ট পরবর্তী বাংলাদেশে আর নাই। মনে রাখা দরকার প্রকৃতি রিভেঞ্জ(Revenge) নেয়।
এতে আসামী করা হয়েছে জামায়াতের পৌরশাখার সহ-সাংগঠনিক সম্পাদক শহীদুল ইসলাম, সাবেক জনপ্রিয় কাউন্সিলর মনিরুজ্জামান, ব্যবসায়ী ও সমাজসেবক নুরুল কায়েস সাদ্দাম,বিশিষ্ট ব্যবসায়ী হেভেন গ্রুপের চেয়ারম্যান আব্দুল করিম, মুহাম্মদ হোসাইন খোকন, সালমান ফারসী, বিশিষ্ট ফুটবলার ও রেফারি ছৈয়দ আজিমসহ মোট ১২ জন নিরপরাধ ব্যক্তিকে আসামি করা হয়েছে।আমি হলফ করে বলতে পারি—তাদের মধ্যে একজনও এই ঘটনার সঙ্গে জড়িত নন।
উল্লেখ্য– গত ৫ এপ্রিল ২০২৬ রাত আনুমানিক ৩টার সময় সংঘটিত বলে প্রচারিত অগ্নিকাণ্ডের ঘটনাটি পরিকল্পিতভাবে সাজানো। এটি রাজনৈতিক প্রতিপক্ষকে ঘায়েল করার হীন উদ্দেশ্যে পরিচালিত হয়েছে।
৭ এপ্রিল টেকনাফ থানায় দায়েরকৃত মামলাটি রাজনৈতিক চাপ প্রয়োগের মাধ্যমে রেকর্ড করা হয়েছে বলে প্রতীয়মান হয়—যা সম্পূর্ণভাবে হয়রানিমূলক। এই মামলা মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত। এই মিথ্যা মামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং অবিলম্বে মিথ্যা মামলা প্রত্যাহার করুন।###
মতামত