মদনে নারীদের জন্য ফ্যাশন ডিজাইন ও কম্পিউটার প্রশিক্ষণে ভর্তি শুরু
মোঃ রাসেল আহমেদ, নেত্রকোনা প্রতিনিধি: নেত্রকোনার মদন উপজেলায় নারীদের দক্ষতা উন্নয়ন ও আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ফ্যাশন ডিজাইন ও কম্পিউটার প্রশিক্ষণে ভর্তি কার্যক্রম শুরু হয়েছে। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়, মদন এ প্রশিক্ষণের আয়োজন করেছে।
জানা গেছে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অধীন উপজেলা পর্যায়ে মহিলাদের জন্য আয়বর্ধক (আইজিএ) প্রশিক্ষণ (২য় পর্যায়) প্রকল্পের আওতায় এ প্রশিক্ষণ কার্যক্রম পরিচালিত হবে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, ফ্যাশন ডিজাইন ও কম্পিউটার—এই দুইটি ট্রেডে মোট ৪০ জন প্রশিক্ষণার্থী নেওয়া হবে। প্রতিটি ট্রেডে ২০ জন করে অংশগ্রহণের সুযোগ পাবেন। প্রশিক্ষণের মেয়াদ ৩ মাস এবং মোট ৩৬০ ঘণ্টা প্রশিক্ষণ প্রদান করা হবে।
আবেদন গ্রহণ শুরু হয়েছে ০১ আগস্ট ২০২৬ থেকে এবং আগামী ২৮ আগস্ট ২০২৬ পর্যন্ত আবেদন করা যাবে। আগামী ২৯ আগস্ট ২০২৬ তারিখ সকাল ১১টায় সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে।
আবেদনকারীদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণি পাস হতে হবে এবং বয়স ১৮ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে। দরিদ্র ও সুবিধাবঞ্চিত নারীদের অগ্রাধিকার দেওয়া হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
আগ্রহী প্রার্থীদের উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়, মদন, নেত্রকোনায় নির্ধারিত সময়ের মধ্যে আবেদন জমা দেওয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে।
সূত্র: উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়, মদন।
মতামত