তেঘরা উচ্চ বিদ্যালয়ে ফুটবল টুর্নামেন্ট প্রতিযোগিতা ও পরিষ্কার পরিচ্ছন্নতা দিবস উদযাপন
মোঃ সেলিম রেজা, বিরল (দিনাজপুর) প্রতিনিধি।। মেয়েদের ক্ষমতায়ন ও আত্মবিশ্বাস গড়ার লক্ষ্যে বিরল এপি ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে ফুটবল টুর্ণামেন্ট আয়োজন করা হয়।
বৃহস্পতিবার ফরক্কাবাদ ইউনিয়নের তেঘরা উচ্চ বিদ্যালয়ের মাঠে উপস্থিত ছিলেন ফরক্কাবাদ নুরল ইসলাম স্কুল এন্ড কলেজ এর অধ্যক্ষ/প্রধান শিক্ষক আলহাজ্ব মোঃ জিল্লুর রহমান, তেঘরা উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক মোঃ তৈমুর ইসলাম, বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজ সেবক আব্দুস সালাম, মোশারফ হোসেন, ইউপি সদস্য আবু বক্কর সিদ্দিক, মোজাফ্ফর আলী এবং অন্যান্য সহকারী শিক্ষকবৃন্দ। টুর্নামেন্ট এর খেলা শেষে অংশগ্রহণকারী ও বিজয়ী দলের খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ। পরে তেঘরা উচ্চ বিদ্যালয়ে পরিষ্কার পরিচ্ছন্নতা দিবস উদযাপন করা হয়।
মতামত