টেকনাফ উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে আয়োজিত সাংবাদিকদের মিলনমেলা সফলভাবে সম্পন্ন করার লক্ষ্যে সম্ভাব্য স্থান পরিদর্শন করা হয়েছে।
বৃহস্পতিবার (৯ এপ্রিল ২০২৬) বিকেল ৫টায় মেরিন ড্রাইভ সংলগ্ন টেকনাফ সমুদ্রসৈকত এলাকায় মিলনমেলার স্থান নির্ধারণের উদ্দেশ্যে এ পরিদর্শন কার্যক্রম পরিচালনা করেন প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি নুরুল হোসাইন ও সাধারণ সম্পাদক ফরহাদ রহমান।
এসময় উপস্থিত ছিলেন আয়োজক কমিটির প্রধান আহ্বায়ক ও সহ-সভাপতি নজরুল ইসলাম খোকন, সদস্য সোলতান আহমদ, সাব্বির আহমদ, আফতাব হোসেন আশিক ও রাসেল মির্জা।
পরিদর্শনকালে সভাপতি নুরুল হোসাইন বলেন, আগামী ২৫ এপ্রিল শনিবার অনুষ্ঠিতব্য সাংবাদিকদের মিলনমেলাকে সফল করতে সকল ধরনের প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে। তিনি সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন।
মতামত