ঢাকা    সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

মদনে জাতীয় বিজ্ঞান মেলার উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত

মোঃ রাসেল আহমেদ, নেত্রকোনা প্রতিনিধিঃ নেত্রকোনার মদন উপজেলায় “উদ্ভাবননির্ভর বাংলাদেশ গঠনে বিজ্ঞান ও প্রযুক্তি” প্রতিপাদ্যকে সামনে রেখে দিনব্যাপী ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলার উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বিজ্ঞান মেলার আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তাধারা বিকাশ এবং বিজ্ঞানচর্চায় আগ্রহী সমাজ গঠনের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। 

আজ বুধবার (৮ এপ্রিল) সকালে উপজেলা পরিষদ হলরুমে আনুষ্ঠানিকভাবে মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বেদবতী মিস্ত্রী। উদ্বোধনী অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী প্রকল্প ও বিজ্ঞানভিত্তিক প্রদর্শনী উপস্থাপন করেন, যা উপস্থিত দর্শনার্থীদের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি করে। 

মেলার পাশাপাশি অনুষ্ঠিত হচ্ছে ১০ম বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতা ও বিজ্ঞান অলিম্পিয়াড। এসব প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীরা তাদের জ্ঞান, মেধা ও সৃজনশীলতার বিকাশ ঘটানোর সুযোগ পাচ্ছে। 

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাওলীন নাহার, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মদন উপজেলা শাখার সাধারণ সম্পাদক ও বিশিষ্ট ব্যবসায়ী রফিকুল ইসলাম আকন্দ, মদন থানার অফিসার ইনচার্জ হাসনাত জামান, উপজেলা প্রকৌশলী এস. এম. শাহাদাত হোসেন, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা প্রাণেতোষ ঘোষ, নায়েবে আমীর ইদ্রিস মাস্টারসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ।এছাড়াও অনুষ্ঠানে স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গ, ব্যবসায়ী, শিক্ষকমণ্ডলী এবং গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

আয়োজকরা জানান, এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের বিজ্ঞান বিষয়ে আগ্রহী করে তুলবে এবং ভবিষ্যৎ প্রজন্মকে প্রযুক্তিনির্ভর বাংলাদেশ গড়তে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

মদনে জাতীয় বিজ্ঞান মেলার উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ০৯ এপ্রিল ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x