ঢাকা    সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

মির্জাপুরে দায়িত্বে এসে আবারও সেরা ওসি স্বীকৃতি পেলেন আব্দুল্লাহ আল-মামুন

কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি:মির্জাপুর উপজেলা থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল-মামুন ২০২৬ সালের জন্য শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে নির্বাচিত হয়েছেন। আইন-শৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ এবং জনবান্ধব সেবায় বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবেই তিনি এ সম্মাননা অর্জন করেছেন। এ উপলক্ষে সহকর্মী ও স্থানীয়দের পক্ষ থেকে তাকে অভিনন্দন জানানো হয়েছে।

পুলিশের সংশ্লিষ্ট সূত্র জানায়, দায়িত্ব পালনে কঠোরতা ও মানবিকতার সমন্বয়, নিয়মিত তদারকি এবং মাঠপর্যায়ে সক্রিয় উপস্থিতির কারণে তিনি স্বল্প সময়েই মির্জাপুর থানার কার্যক্রমে গতি এনেছেন। মাদকবিরোধী অভিযান জোরদার, ওয়ারেন্ট তামিল বৃদ্ধি এবং অপরাধ প্রতিরোধমূলক কার্যক্রম জোরালো করার মাধ্যমে জননিরাপত্তা নিশ্চিত করতে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছেন তিনি।

এর আগে কিশোরগঞ্জ সদর মডেল থানায় দায়িত্ব পালনকালে ২০২৪ ও ২০২৫ সালে টানা দুই বছর জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হন তিনি। সে সময় মাদক উদ্ধার ও গ্রেফতার বৃদ্ধি, গুরুত্বপূর্ণ মামলার দ্রুত নিষ্পত্তি, কমিউনিটি পুলিশিং কার্যক্রম শক্তিশালীকরণ এবং জনগণের সঙ্গে পুলিশের আস্থা তৈরি করার ক্ষেত্রে তার নেতৃত্ব ছিল উল্লেখযোগ্য।

বর্তমানে টাঙ্গাইল জেলার মির্জাপুরে দায়িত্ব নেওয়ার পর একই কর্মদক্ষতা ধরে রেখে অপরাধ দমন, ট্রাফিক ব্যবস্থাপনা উন্নয়ন এবং দ্রুত সেবা নিশ্চিত করার লক্ষ্যে বিভিন্ন কার্যক্রম চালিয়ে যাচ্ছেন তিনি। স্থানীয়দের মতে, তার নেতৃত্বে থানার সার্বিক কার্যক্রম আরও গতিশীল হয়েছে।

সংশ্লিষ্টরা আশা করছেন, সততা, অভিজ্ঞতা ও পেশাগত দক্ষতার মাধ্যমে ওসি আব্দুল্লাহ আল-মামুন ভবিষ্যতেও পুলিশি সেবাকে আরও সমৃদ্ধ করবেন এবং তার সাফল্যের ধারা অব্যাহত থাকবে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

মির্জাপুরে দায়িত্বে এসে আবারও সেরা ওসি স্বীকৃতি পেলেন আব্দুল্লাহ আল-মামুন

প্রকাশের তারিখ : ০৭ এপ্রিল ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x