ঢাকা    সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

যশোর সন্ধানী সুপার মার্কেট থেকে পিস্তল-গুলিসহ দোকান মালিক আটক

মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি:- যশোর শহরের এমকে রোডস্থ সন্ধানী সুপার মার্কেট থেকে বিদেশি পিস্তল ও গুলিসহ আলী হোসেন নামে এক দোকান মালিককে আটক করেছে ডিবি পুলিশ।

সোমবার দুপুরে যশোর শহরের সন্ধানী সুপার মার্কেটে একটি মোবাইল মেরামতের দোকানে অভিযান চালিয়ে তাকে আটক ও অস্ত্র উদ্ধার করা হয়। আটক আলী হোসেন ওই দোকানের মালিক ও সাতক্ষীরা কলারোয়া উপজেলার কোটা গ্রামের আবু মুছার ছেলে।

ডিবি পুলিশের ওসি (তদন্ত) সুজন কুমার মন্ডল জানান, গোপন সংবাদের ভিত্তিতে এসআই অলোক কুমারের নেতৃত্বে ডিবির একটি টিম সোমবার দুপুরে সন্ধানী সুপার মার্কেটে অভিযান চালায়। এসময় মার্কেটের তন্বী ইলেকট্রনিক্স নামে একটি মোবাইল সার্ভিসিং সেন্টারে তল্লাশী করে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগজিন, এক রাউন্ড গুলি উদ্ধার ও দোকান মালিক আলী হোসেনকে আটক করা হয়। এ ঘটনায় আটক আলী হোসেনের বিরুদ্ধে কোতয়ালি থানায় অস্ত্র আইনে মামলা দেয়া হয়েছে। এদিকে- ওই দোকানের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। তাতে দেখা যাচ্ছে একজন মানুষ হাতে প্যাকেট নিয়ে দোকানে ঢুকে গ্লাসের ওপর ভর দিয়ে ভিতরে কি যেন রাখছে। বিষয়টি তদন্তের দাবি জানিয়েছে দোকান মালিকরা।#

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

যশোর সন্ধানী সুপার মার্কেট থেকে পিস্তল-গুলিসহ দোকান মালিক আটক

প্রকাশের তারিখ : ০৭ এপ্রিল ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x