টেকনাফ উপজেলা হ্নীলা ইউনিয়নের মেধাবী শিক্ষার্থী শাহরিয়ার নাফিস গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেয়েছেন। আলহামদুলিল্লাহ! তিনি কুমিল্লাসহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করে কৃতিত্বের সাথে এই সাফল্য অর্জন করেন।
জানা গেছে, শাহরিয়ার নাফিস হ্নীলা ইউনিয়ন-এর মৌলভীবাজার এলাকার ১নং ওয়ার্ডের আলীআকবর পাড়া গ্রামের বাসিন্দা। তিনি ওই এলাকার বিশিষ্ট ব্যক্তি আলহাজ্ব জাকারিয়ার জ্যেষ্ঠ পুত্র।
তার এই সাফল্যে পরিবারসহ পুরো এলাকায় আনন্দের বন্যা বইছে। স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, শিক্ষিত সমাজ ও এলাকাবাসী তাকে এবং তার পরিবারকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন। তাদের মতে, শাহরিয়ার নাফিসের এই অর্জন টেকনাফ তথা হ্নীলা এলাকার জন্য গর্বের বিষয়।
শাহরিয়ার নাফিস বলেন, তিনি ভবিষ্যতে পড়াশোনার মান ধরে রেখে দেশ ও জাতির কল্যাণে নিজেকে নিয়োজিত করতে চান। এজন্য তিনি তার মা-বাবা, শিক্ষক এবং এলাকাবাসীর কাছে দোয়া কামনা করেছেন।
এলাকাবাসীর প্রত্যাশা, শাহরিয়ার নাফিস তার মেধা ও পরিশ্রমের মাধ্যমে ভবিষ্যতে আরও বড় সাফল্য অর্জন করে দেশ ও সমাজের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।
মতামত