ঢাকা    সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

গোবিন্দগঞ্জ উপজেলায় সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় আসামিকে গ্রেফতার ১

মোঃ আশরাফুল ইসলাম আকন্দ, স্টাফ রিপোর্টার :গাইবান্ধায় গোবিন্দগঞ্জ উপজেলায় পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে হামলার শিকার হয়েছেন পাঁচ সাংবাদিক। এঘটনায় দায়েরকৃত মামলায় একজন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। 

বৃহস্পতিবার (২ এপ্রিল) বিকালে গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মোজাম্মেল হক আসামি গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন।গ্রেফতারকৃত নুর আলম (৩৩) উপজেলার রাজাহার ইউনিয়নের নওগাঁ (মরাপুকুর) পানিতলা এলাকার মাফুজুরের ছেলে। 

মামলার অন্যান্য আসামিরা হলো একই এলাকার নুরুন্নবী (৩৮) সহ অজ্ঞাত ৪/৫ জন ব্যক্তি।জানা গেছে গত সোমবার (৩০ মার্চ) দুপুর আড়াইটার দিকে উপজেলার রাজাহার ইউনিয়নের প্রভুরামপুর (মরাপুকুর) এলাকায় ইউনিয়ন পরিষদের পার্শ্বে একটি মারপিটের ঘটনার সংবাদ সংগ্রহ করতে যায় পাঁচ সাংবাদিক। 

ঘটনাস্থলে গিয়ে এশিয়ান টিভির প্রতিনিধি মাহমুদ খান মোবাইলে মারামারির ঘটনার ভিকটিম ও প্রত্যক্ষদর্শীদের বক্তব্য ভিডিও ধারণ করার সময় ইউনিয়ন যুবদলের যুগ্ন আহবায়ক নুরুন্নবী ও তার ছোট ভাই নুর আলমসহ অজ্ঞাত ৪/৫ ব্যক্তি বাঁধা দেয়।

তারা গালিগালাজ করে একপর্যায়ে লাঠিসোটা নিয়ে সাংবাদিকদের ওপর অতর্কিত হামলা চালায় এবং মারধর করে। এসময় আওয়ার নিউজের প্রতিনিধি জোবাইদুর রহমান সাগরের মোবাইল কেড়ে নিয়ে ছুড়ে ভেঙ্গে ফেলে এবং তাদের বেধড়ক মারধর করে।পরে সাথে থাকা অন্যান্য সাংবাদিকরা আহত অবস্থায় মাহমুদ খান ও জোবাইদুর রহমান সাগরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এ ঘটনায় সাংবাদিক মাহমুদ খান বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন।

আজ  রাতে বৈরাগীর হাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ  (আইসি) লাইছুর রহমান এবং থানার সেকেন্ড অফিসার (এসআই) মীর শিবলী কায়েস সঙ্গীয় পুলিশ ফোর্সসহ মামলার অন্যতম আসামী নুর আলমকে গ্রেফতার করে। এঘটনার প্রধান আসামি নুরুন্নবী এখনো পলাতক রয়েছে। 

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মোজাম্মেল হক জানান গ্রেফতারকৃত আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। মামলার অন্যান্য আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

গোবিন্দগঞ্জ উপজেলায় সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় আসামিকে গ্রেফতার ১

প্রকাশের তারিখ : ০৩ এপ্রিল ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x