বাবুনিয়ায় অন্যের ফেসবুক আইডি ব্যবহারের অভিযোগে থানায় এজাহার
পলাশবাড়ী প্রতিনিধি:গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার বালা বাবুনিয়া গ্রামে এক ব্যক্তির নামে খোলা ফেসবুক আইডি অন্য একজন ব্যবহার করছে—এমন অভিযোগ উঠেছে।
অভিযোগ সূত্রে জানা যায়, “হাবিবুর রহমান রিয়া মনি” নামে খোলা একটি ফেসবুক আইডি প্রকৃত মালিক ছাড়াই অন্য একজন ব্যক্তি পরিচালনা করছে। বিষয়টি জানার পর ভুক্তভোগী ব্যক্তি আইনি পদক্ষেপ গ্রহণ করেন।এ ঘটনায় গতকাল সন্ধ্যা আনুমানিক ৬টা ৩০ মিনিটে ভুক্তভোগী ব্যক্তি পলাশবাড়ী থানায় সশরীরে উপস্থিত হয়ে একটি এজাহার দায়ের করেন।
এজাহারে উল্লেখ করা হয়, উক্ত ফেসবুক আইডি অপব্যবহারের মাধ্যমে বিভ্রান্তি সৃষ্টি ও ব্যক্তিগত ক্ষতির আশঙ্কা রয়েছে।পলাশবাড়ী থানা সূত্রে জানা গেছে, অভিযোগটি গ্রহণ করা হয়েছে এবং বিষয়টি তদন্ত করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
মতামত