ঢাকা    সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

লক্ষ্মীপুরে খাল থেকে ১৩৬০ লিটার ডিজেল উদ্ধার

লক্ষ্মীপুর জেলা প্রতিনিধিঃ লক্ষ্মীপুরের রামগতিতে খাল থেকে  বিপুল পরিমাণ অবৈধ ডিজেল উদ্ধার করেছে রামগতি থানা পুলিশ। মঙ্গলবার (৩১ মার্চ) রাতে রামগতি পৌরসভার আসল পাড়া সংলগ্ন একটি খাল থেকে পরিত্যক্ত অবস্থায় এই জ্বালানি তেল জব্দ করা হয়।

‎পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে রাত আনুমানিক ৯টার দিকে রামগতি থানার একটি বিশেষ দল পৌরসভার ৬নং ওয়ার্ডের আসল পাড়া এলাকার মৎস্য অবতরণ কেন্দ্রের দক্ষিণ পাশে অভিযান চালায়। এ সময় খালের পানির মধ্যে সুকৌশলে লুকিয়ে রাখা ৮টি বড় প্লাস্টিকের ড্রাম উদ্ধার করা হয়। পরে স্থানীয় শ্রমিকদের সহায়তায় রাত ১২টা ২০ মিনিটে ড্রামগুলো পানি থেকে তোলা হয়।‎প্রতিটি ড্রামে ১৭০ লিটার করে মোট ১৩৬০ লিটার ডিজেল পাওয়া গেছে, যার আনুমানিক বাজার মূল্য প্রায় ১ লাখ ৩৬ হাজার টাকা।

‎স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, ভোলার একটি অসাধু চক্র নদীপথে অবৈধভাবে এই জ্বালানি তেল এনে এখানে মজুদ করে রেখেছিল। বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি করে বেশি দামে বিক্রির উদ্দেশ্যেই এই তেল মজুদ করা হয়েছিল বলে ধারণা করা হচ্ছে। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যায়।

‎রামগতি থানা পুলিশ জানায়, উদ্ধারকৃত ডিজেল বর্তমানে থানার হেফাজতে রয়েছে। জব্দ তালিকা অনুযায়ী তা পুলিশের নিয়ন্ত্রণে নেওয়া হয়েছে, তবে এখনো পর্যন্ত এর কোনো মালিক শনাক্ত করা সম্ভব হয়।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

লক্ষ্মীপুরে খাল থেকে ১৩৬০ লিটার ডিজেল উদ্ধার

প্রকাশের তারিখ : ০২ এপ্রিল ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x