ঢাকা    সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

লালমাইয়ে টেকসই কৃষি প্রযুক্তির মাঠ দিবস অনুষ্ঠিত, মরিচে ফলন বৃদ্ধির নতুন দিকনির্দেশনা

মোঃ জাহাঙ্গীর আলম:-কুমিল্লার লালমাই উপজেলায় টেকসই কৃষি প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্পের আওতায় মরিচের ফলন পার্থক্য কমানোর লক্ষ্যে এক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। এতে প্রায় ১৫০ জন কৃষক-কৃষাণী অংশগ্রহণ করেন।বুধবার (১ এপ্রিল ২০২৬) সৈয়দপুর ব্লকের দত্তপুর গ্রামে প্রদর্শনী সংলগ্ন মাঠে এ মাঠ দিবসের আয়োজন করে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, লালমাই।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা লায়লা আরজুমান বেগম। সঞ্চালনা করেন উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ শাহিন।মাঠ দিবসে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টেকসই কৃষি প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্পের পরিচালক মোহাম্মদ রাসেদ হাসনাত। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সিনিয়র মনিটরিং ও মূল্যায়ন কর্মকর্তা মোঃ ইমরান আহমেদ।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্থানীয় রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিত্বদের মধ্যে মাওলানা জাকির হোসেন, মোঃ আসলাম মজুমদার এবং মোঃ খোরশেদ আলম লোকমান। এছাড়াও উপজেলা উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মোঃ ইসহাক খন্দকার, উপসহকারী কৃষি কর্মকর্তা মোঃ আলমগীর হোসেন, মোঃ জিয়াউল করিম, মোঃ আহসান হাবিব উপস্থিত ছিলেন।

মাঠ দিবসে “ফলন পার্থক্য কমানো (মরিচ)” প্রযুক্তির আওতায় হাইব্রিড ১৭০১ জাতের প্রদর্শনী তুলে ধরা হয়। কৃষি কর্মকর্তারা জানান, আধুনিক প্রযুক্তি ও সঠিক ব্যবস্থাপনার মাধ্যমে মরিচের উৎপাদন বৃদ্ধি এবং কৃষকদের লাভজনকতা নিশ্চিত করা সম্ভব।বক্তারা বলেন, মাঠ পর্যায়ে এ ধরনের প্রদর্শনী ও প্রশিক্ষণের মাধ্যমে কৃষকদের নতুন প্রযুক্তির সাথে পরিচিত করা গেলে কৃষি উৎপাদনে উল্লেখযোগ্য অগ্রগতি আসবে।

অনুষ্ঠান শেষে উপস্থিত কৃষকদের মাঝে প্রযুক্তি বিষয়ক বিভিন্ন পরামর্শ প্রদান করা হয় এবং প্রদর্শনী প্লট পরিদর্শন করা হয়।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

লালমাইয়ে টেকসই কৃষি প্রযুক্তির মাঠ দিবস অনুষ্ঠিত, মরিচে ফলন বৃদ্ধির নতুন দিকনির্দেশনা

প্রকাশের তারিখ : ০১ এপ্রিল ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x