ঢাকা    সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

গোপালগঞ্জে প্রিন্ট মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের ৭ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন,

মোঃ শিহাব উদ্দিন, গোপালগঞ্জ প্রতিনিধি।গোপালগঞ্জে প্রিন্ট মিডিয়ায় কর্মরত সাংবাদিকদের সমন্বয়ে নতুন সংগঠন ‘গোপালগঞ্জ প্রিন্ট মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশন’-এর ৭ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। একই সঙ্গে সংগঠনের প্রথম সাধারণ সভায় পেশাগত মানোন্নয়ন, সাংবাদিকদের নিরাপত্তা ও সাংগঠনিক কার্যক্রম জোরদারে সাত দফা গুরুত্বপূর্ণ রেজুলেশন গৃহীত হয়েছে।

মঙ্গলবার (৩১ মার্চ) দুপুর ২টায় গোপালগঞ্জ প্রেসক্লাবের এক নম্বর কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক। সভায় উপস্থিত সদস্যরা সর্বসম্মতিক্রমে এসব সিদ্ধান্ত অনুমোদন করেন।

নবগঠিত আহ্বায়ক কমিটিতে শৈলেন্দ্রনাথ মজুমদারকে আহ্বায়ক এবং পলাশ শিকদারকে সদস্য সচিব করা হয়েছে। যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন মোঃ শিহাব উদ্দিন। নির্বাহী সদস্য হিসেবে রয়েছেন মোঃ বরকত মোল্লা, তানভীর ইসলাম, গোলাম রব্বানী ও মোঃ আবিদ হাসান মুছা।

সভায় গৃহীত রেজুলেশনগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো—সংগঠনের ঐক্য অটুট রাখা, বস্তুনিষ্ঠ সাংবাদিকতা চর্চায় অঙ্গীকারবদ্ধ থাকা এবং সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানানো। পাশাপাশি সদস্যদের দক্ষতা বাড়াতে নিয়মিত প্রশিক্ষণ, কর্মশালা ও সেমিনার আয়োজন এবং জেলার বিভিন্ন উপজেলায় সংগঠনের কার্যক্রম সম্প্রসারণের সিদ্ধান্ত নেওয়া হয়।

এ ছাড়া ভুয়া ও বিভ্রান্তিকর সংবাদ প্রতিরোধে সতর্ক থাকার আহ্বান জানানো হয়। সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে উন্নয়নমূলক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রাখার ওপরও গুরুত্বারোপ করা হয়। সদস্যদের মতামতের ভিত্তিতে সংগঠনের সার্বিক উন্নয়নে আরও কিছু সিদ্ধান্ত গৃহীত হয়েছে বলে জানানো হয়।

নবগঠিত কমিটির সদস্যরা জানান, জেলার প্রিন্ট মিডিয়ায় কর্মরত সাংবাদিকদের জন্য একটি শক্তিশালী ও ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম গড়ে তোলা, পেশাগত মানোন্নয়ন এবং সাংবাদিকদের অধিকার রক্ষায় কাজ করাই হবে তাঁদের প্রধান লক্ষ্য। পাশাপাশি শিগগিরই পূর্ণাঙ্গ কমিটি গঠনের উদ্যোগ নেওয়া হবে।

সংশ্লিষ্টরা মনে করছেন, এই সংগঠনের মাধ্যমে গোপালগঞ্জে প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের মধ্যে সমন্বয় ও পেশাগত শক্তি আরও সুসংহত হবে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

গোপালগঞ্জে প্রিন্ট মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের ৭ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন,

প্রকাশের তারিখ : ৩১ মার্চ ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x