টাঙ্গাইলে ১ হাজার লিটার মজুদকৃত ডিজেল উদ্ধার
মোঃ মোজাফর আলী,টাঙ্গাইল জেলা প্রতিনিধিঃ আজ বিকালে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার নারান্দিয়া ইউনিয়নে পালিমা বাজার এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করে ১ হাজার লিটার মজুদকৃত ডিজেল উদ্ধার করা হয়েছে।
উপজেলা প্রশাসন সুত্রে জানা যায় মোবাইল কোর্ট পরিচালনাকালে একটি মুদির দোকানে অবৈধভাবে প্রায় ১হাজার লিটার ডিজেল মজুদ পাওয়া যায়।পরবর্তীতে সংশ্লিষ্ট ব্যক্তিকে মোবাইল কোর্টের মাধ্যমে ৩০,০০০ (ত্রিশ হাজার) টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
উক্ত মজুদকৃত তেল সরকারি নির্ধারিত মূল্যে জনসম্মুখে বিভিন্ন যানবাহনে প্রদান করা হয়। এই বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার খায়রুল ইসলাম বলেন জনস্বার্থে উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
মতামত